Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ষোলোতে উঠলেও মরক্কো কোচ মনে করেন তাঁর টিম এখনও সেরা খেলার জায়গায় আসেনি, যেখানে হাকিমি, সাইবারিরা রয়েছেন দুরন্ত ফর্মে (Canada vs Morocco)।
মরক্কোর দাপটের সামনে কানাডা (Canada vs Morocco)
বিশ্বকাপ যত এগোচ্ছে ততই যেন আরও টানটান উত্তেজনা বাড়ছে। ২০২৬ বিশ্বকাপ অনেক দিক থেকে বাকি বিশ্বকাপের থেকে আলাদা হয়ে থাকবে। একদিকে যেমন এই বিশ্বকাপে অংশ নিয়েছে ৪৮টি দেশ তেমন বিশ্বকাপ এবার আয়োজিত হচ্ছে তিনটি দেশে। মেক্সিকো, কানাডা এবং আমেরিকায় আর এই তিন দেশই গ্রুপ পর্ব কাটিয়ে উত্তীর্ণ হয়েছে রাউন্ড অফ ৩২-তে। তবে এবার লড়াই কঠিন (Canada vs Morocco)।
একদিকে এই বিশ্বকাপ যেমন সাক্ষী থেকেছে কেপ ভার্দের মত দেশের লড়াইয়ের তেমনই আবার সাক্ষী থেকেছে জার্মানির বিদায়ের। কোথাও যদি এই বিশ্বকাপ অঘটনের হয় তবে কোথাও এই বিশ্বকাপ রূপকথার, আগামীর ফুটবল মানচিত্র নতুন করে লেখার। একদিনে না হলেও একদিন ঠিক এমন হবে যেখানে দাঁড়িয়ে কোনও দলের জয়কে অঘটন বলা হবে না কারণ সেদিন প্রতিষ্ঠিত হবে যে দল ভাল খেলবে সেই দলই হাসবে শেষ জয়ের হাসি।

এবারের বিশ্বকাপের প্রায় বেশিরভাগ ম্যাচই হয়েছে সমানে-সমানে। যেখানে কোনও দল ছেড়ে কথা বলেনি। এই আবহে আজ মুখোমুখি হবে মরক্কো এবং কানাডার। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মরক্কো তবে কোচ মনে করছেন এখনও তাঁদের দল সেরা খেলাটা খেলেনি। কিন্তু হাকিমি থেকে সাইবারি দুরন্ত ফর্মে রয়েছেন। এই সাইবারির দাপটেই হেরেছিল গেরুয়া শিবির (Canada vs Morocco)।
আরও পড়ুন: Taylor Swift Marriage: বিয়ের পিঁড়িতে টেলর সুইফট
শনিবার কানাডার বিরুদ্ধে হাউস্টনে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে মরক্কো কোচ মহম্মদ আওভি বলেছেন, ‘আমরা ক্রমে ক্রমে উন্নতি করছি। প্রতি ম্যাচে শিখছি ও আরও ভালে খেলার চেষ্টা করছি।’ কানাডাকে হারালে মরক্কো মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ের ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে। অন্যদিকে কানাডা দক্ষিণ আফ্রিকাকে এই প্রথমবার শেষ ষোলোতে।
ওই ম্যাচের গোল স্কোরার স্টেফান ইউস্তোকিয়ো জানিয়েছেন, ‘আমরা এ বার বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। তাই এমন একটা ফল আমাদের করে দেখাতে হবে, যা দেশের ইতিহাসে চিরকাল লেখা থাকবে। এটাই আমাদের মোটিভেশন (Canada vs Morocco)।’


