Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ বিশ্বকাপের নকআউটে পেলে, এমবাপেকে ছাপিয়ে নতুন ইতিহাস মেসির (Lionel Messi)।
টানা আট ম্যাচে গোল করার নজির মেসির (Lionel Messi)
মেসির রেকর্ড এবং তাঁর কথা লেখার আগে যে কথা না লিখলে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের একটা অধ্যায় অসম্পূর্ণ থাকবে সেটা হল কেপ ভার্দের লড়াইয়ের কথা। কবির সুমনের কণ্ঠে গাওয়া খুব পরিচিত গান ‘তোমাকে অভিবাদন’, শহীদ কাদরীর মূল লেখা থেকে নিয়ে এই গানের জন্ম। আজ বিশ্ব ফুটবল থেকে শুরু করে মেসি এবং আর্জেন্টিনার কোচ যাদের অভিবাদন জানাচ্ছেন তাঁরা হলেন পাঁচ লাখ জনসংখ্যার দেশ থেকে খেলতে আসা কেপ ভার্দে (Lionel Messi)।
কেপি ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর বিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হলেন লিওনেল মেসি। বিশ্বকাপের এই ম্যাচে যে তাঁদের প্রতিপক্ষ কঠিন এই কথা মেনে নিলেন আর্জেন্টিনার এই তারকা। একজন শ্রেষ্ঠ তখনই হয় যখন সে অন্যের শ্রেষ্ঠত্ব মেনে নেয় আর সেটাই করলেন মেসি। ফ্লোরিডার উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিশ্বকাপে প্রথম বার অংশ নেওয়া কেপ ভার্দে শেষ পর্যন্ত চাপে রেখেছিল গতবারের বিশ্বচ্যাম্পিওনদের। এমন কঠিন লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন বলেই জানিয়েছেন মেসি।
ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেসি জানান, ‘আমরা জানতাম এটা খুব কঠিন ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপে কেউ কাউকে কিছু সহজে দেয় না। এখন আমাদের বিশ্রাম নিতে হবে, এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। পাশাপাশি কেপ ভের্দেকেও অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাই (Lionel Messi)।’

এর সঙ্গে তিনি আরও বলেন, ‘এই দলটা বহুবার দেখিয়েছে যে ওরা যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে পারে। আমিও বহু বার সেই কথা বলেছি। আজও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছি এবং সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
আরও পড়ুন: IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চিন্তায় সঞ্জু-ঈশানের ফর্ম
ম্যাচ শেষে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। সবাই বলে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আজ কেপ ভের্দে মাঠে প্রমাণ করেছে তারা কতটা ভালো দল (Lionel Messi)।’
হারলেও কেপ ভের্দে এই ম্যাচে ফুটবলপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। গোলরক্ষক ভোজিনহা একাই ১০টি গুরুত্বপূর্ণ গোল বাঁচিয়েছেন যার মধ্যে রয়েছে মেসির দুরন্ত ফ্রিকিক এবং মেসির আরও চারটি শটও। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে তারা আবারও দেখিয়ে দিল কেন এই আসরের সবচেয়ে বড় চমক হিসেবে তাদের দেখা হচ্ছে। যে কারণে এই লেখার শুরুতে কবির সুমনের গানের আশ্রয় নিলাম কারণ তাঁর এই বিখ্যাত গানের লাইন দিয়েই শেষ টানবো এই লেখার। সেখানে বলা আছে, ‘তোমাকে অভিবাদন……শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে তারা দিনরাত।’ এখন সত্যি বিশ্ব ফুটবল কেপ ভার্দে এবং তাঁর গোলকিপার ভোজিনহাকে এই মুহূর্তে স্যালুট করছে (Lionel Messi)।


