Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল: দোষীদের কঠোর শাস্তির আশ্বাস, ঘটনায় তিনজন গ্রেপ্তার, গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু (Agnimitra Paul)। বারুইপুরে এক ১১–১২ বছরের নাবালিকার ধর্ষণের পর হত্যা এবং দেহ জলাশয়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের মধ্যে বুধবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিজের দপ্তরের একটি কর্মসূচিতে এসে তিনি নিহতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।

মন্ত্রী বলেন (Agnimitra Paul)
পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচারের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। পরিবারের শোকের মুহূর্তে মন্ত্রীর আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনাও উপস্থিতদের নজরে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: Diabetes Cure Temple: মন্দিরে গেলেই সারবে সুগার! কোথায় জানেন?
এলাকাজুড়ে ক্ষোভ (Agnimitra Paul)
অন্যদিকে, অভিযুক্তদের একজন গণপিটুনিতে মারা গিয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজনৈতিক উত্তাপ
বারুইপুরে নাবালিকা খুন এবং গতরাতে এক ফুটবলারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহে ঘটনাস্থলে পৌঁছেছেন ্ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি এলাকার দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের দুর্দশা, শৌচালয়ের অভাব এবং গ্রামোন্নয়নের বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা
পাশাপাশি জেলাশাসক ও এসডিও-র সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আজ বারুইপুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সফর ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।



