Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল: মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে আবার তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Aroop Biswas)। আজ ৭ই জুলাই সকাল ১o টায় তলব করা হয়েছিলো। সেইমতো ১১টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় আসলেন অরূপ বিশ্বাস। এর আগে জুন মাসে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস।

স্টেডিয়াম ঘিরে বিশৃঙ্খলা (Aroop Biswas)
১৩ ডিসেম্বর ২০২৫ সল্টলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি আসে। সেইদিন স্টেডিয়াম ঘিরে যে বিশৃঙ্খলা ঘটেছিল। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছিল দর্শকরা। স্টেডিয়াম থেকে চেয়ার সহ জিনিসপত্র লুট করা হয়েছিল।
শতদ্রু দত্তকে গ্রেফতার (Aroop Biswas)
সেই ঘটনায় আয়োজক সংস্থার শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেশ কিছুদিন জেল হেফাজতে ছিলেন তিনি। বর্তমানে ছাড়া পেয়েছেন। এদিকে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বিধাননগর দক্ষিণ থানায় আসেন শতদ্রু দত্ত। রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত।
আরও পড়ুন: Diabetes Cure Temple: মন্দিরে গেলেই সারবে সুগার! কোথায় জানেন?

অরূপ বিশ্বাসকে তলব
সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে তলব করেছিল পুলিশ। তলব এড়িয়ে অরূপ বিশ্বাস হাইকোর্ট যান। তবে রক্ষাকবজ বেশিদিন পাননি তিনি। অবশেষে জুন মাসে তিনি হাজিরা দেন বিধাননগর দক্ষিণ থানায়। আজ আবার অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেইমতো দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় আসলেন অরূপ বিশ্বাস।



