Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: সরকারের পালা বদলের পরেও (Fake Petrol) থামেনি জালিয়াতি। এবার মালদহের হরিশ্চন্দ্রপুরে সামনে এল এক ভয়াবহ জাল পেট্রোল তৈরির চক্র। কেরোসিন, সাদা তেল এবং রাসায়নিক মিশিয়ে রমরমিয়ে তৈরি হচ্ছে ভেজাল জ্বালানি, যা ছড়িয়ে পড়ছে স্থানীয় পেট্রোল পাম্প থেকে শুরু করে খোলা বাজারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জাল পেট্রোল চক্রের হদিশ (Fake Petrol)
রাজ্যে জিরো টলারেন্স নীতির ঢাকঢোল পেটানো (Fake Petrol) হলেও, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় চলছে সম্পূর্ণ উল্টো ছবি। বিহার-বাংলা সীমান্তবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠী এলাকায় ধরা পড়েছে জাল পেট্রোল তৈরির এক বিপজ্জনক কারবার। অভিযোগ, এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম, সাগর, রহমান এবং মহতাবের নেতৃত্বে দিনের পর দিন চলছে বেআইনি কারবার। বিহার থেকে আনা হচ্ছে সাদা তেল ও রাসায়নিক উপাদান, আর তার সঙ্গে স্থানীয় এলাকা থেকে সংগৃহীত কেরোসিন মিশিয়ে তৈরি হচ্ছে জাল পেট্রোল।

আরও পড়ুন: Suvendu Adhikari: তারাতলা-কাণ্ডে হতাহতের পরিবারকে আর্থিক সাহায্য, কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর
এই ভেজাল জ্বালানি দেদার বিকোচ্ছে এলাকার বিভিন্ন পেট্রোল পাম্প ও বাজারে। না জেনেই সেই তেল গাড়িতে ভরে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু আর্থিক লোকসানই নয়, এই ভেজাল পেট্রোলের কারণে বিকল হচ্ছে গাড়ির ইঞ্জিন, বাড়ছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও। কিন্তু প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে এই চক্র মাসের পর মাস কাজ চালাচ্ছে, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। ঘটনার তদন্ত করে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি তৃণমূলও।
আরও পড়ুন: Shaukat Molla: শওকত মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ! স্বস্তি দিল না হাইকোর্ট
প্রশাসনের নাকের ডগায় বসে চলা এই জাল কারবারের জাল কতদূর বিস্তৃত, এখন সেটাই দেখার। সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রতারণা রুখতে পুলিশ আদৌ কোনো কড়া পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর সবার।


