Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: হাইকোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শওকত। কিন্তু তাঁর সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিলেন, শওকত মোল্লার বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে শওকতের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি (ক্রিমিনাল) মামলা খারিজ করা এই আদালতের পক্ষে সম্ভব নয় (Shaukat Molla)।

পুলিশের তদন্তে (Shaukat Molla)
এই আবেদন অন্য আদালতে করার সুযোগ রয়েছে বলে জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। সেইসঙ্গে, গ্ৰেফতারির পর পুলিশের তদন্তের নামে শওকত মোল্লাকে মাঝে মাঝেই এলাকায় ঘোরানোর তীব্র বিরোধিতা করলেন বিচারপতি ভট্টাচার্য্য। তিনি বলেন, ‘গ্রেফতারির পর তাঁকে মাঝে মাঝে এলাকায় পুলিশের ঘোরানোর যে ট্রেন্ড, তা বন্ধ করা উচিত। অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগের বিচার হোক আইন মেনে। কিন্তু মানবিক কারণেই তাঁকে পাড়ায় পাড়ায় প্যারেড করানো বন্ধ হোক। এই আচরণ পুলিশ কোনভাবেই করতে পারে না। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে (Shaukat Molla)।’
অভিযোগে শওকত মোল্লা (Shaukat Molla)
গত ৬ জুন ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকত মোল্লাকে গ্ৰেফতার করে পুলিশ। এরপর সাত বছর আগে ২০১৯ সালের একটি ধর্ষণ মামলায় গত ১৯ জুন তাঁকে হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ। অভিযোগ, সন্তানকে অপহরণ করে মায়ের উপর দিনের পর দিন অত্যাচার চালানো হতো। শওকতের বিরুদ্ধে আরও একটি ধর্ষণের মামলা দায়ের হয়। এরপরই বিস্ফোরণের ঘটনার তদন্তে পুনঃনির্বাণের জন্য জিবনতলা এলাকার বাজারে শওকতকে নিয়ে ঘোরে পুলিশ।

আরও পড়ুন: BJP MLA Dilip Ghosh: তৃণমূল তোমার বাপ আর বিজেপি তোমার সৎ বাপ: দিলীপ ঘোষ
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে
এবং পুলিশের বেআইনি আচরণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শওকত মোল্লা। তিনি দাবি করেন, তাকে মিথ্যে অভিযোগের মামলায় ফাঁসানো হচ্ছে। তাই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত ফৌজদারি মামলা হাইকোর্টে খারিজের আবেদন জানান তিনি। কিন্তু তার এই আবেদন আদালত না শুনলেও, তাকে যেভাবে পুলিশ রাস্তায় ঘুরিয়েছে, তার তীব্র বিরোধিতা করে আদালত। আদালতের পর্যবেক্ষণ এই আচরণ পুলিশ কোনভাবেই করতে পারে না। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।



