Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: তারাতলা বিপর্যয় কাণ্ডে এবার (Suvendu Adhikari) বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। নিহতদের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজে হাতে এই চেক তুলে দেওয়ার পাশাপাশি নিহতের পরিবারকে যোগ্যতা অনুযায়ী চাকরি এবং আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
গত ২৪ জুনের অভিশপ্ত (Suvendu Adhikari) দুপুর। তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ গোডাউন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন শ্রমিক। সেই ভয়াবহ বিপর্যয়ের পর মঙ্গলবার নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব ঘোষণা মতোই নিহতদের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা এবং আহতদের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি বিপর্যস্ত পরিবারগুলির অভাব-অভিযোগও শোনেন মুখ্যমন্ত্রী। সেখানেই এক নিহত শ্রমিকের স্ত্রী কাজের আর্জি জানালে, তৎক্ষণাৎ মঞ্চ থেকেই কলকাতার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: Shapoor Zadran Death: আফগান ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন পেসার শাপুর জাদরান
শুধু চাকরিই নয়, নিহতদের পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট ভাতা দেওয়া এবং তাঁদের সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তারাতলা কাণ্ডে আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের যাবতীয় চিকিৎসা এবং ওষুধ একেবারে বিনামূল্যে জোগাবে রাজ্য।


