Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে নতুন করে ফাইল খুললো পুলিশ। বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে এমনটাই স্পষ্ট হচ্ছে (Murder Case)। ইতিমধ্যেই নিউটাউনে যে ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছিল। বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে নতুন করে নমুনা সংগ্রহ করা হলো ফরেন্সিকের পক্ষ থেকে।

তথ্য সংগ্রহ (Murder Case)
ইতিমধ্যে নিউটাউনের ফ্ল্যাটে গিয়ে চার ঘণ্টার বেশি তথ্য সংগ্রহ করল বেঙ্গল STF, বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ, বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এবং ফরেন্সিক আধিকারিকরা। ফ্ল্যাটের মধ্যে প্রতিটি ঘরের দরজা ভেঙে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজ্যে পালাবদলের পরে নতুন করে পদক্ষেপ যে হতে চলেছে ছবি দেখেই স্পষ্ট।
বিধাননগর গোয়েন্দা পুলিশ (Murder Case)
বিগত সরকারের আমলে বিডিওর টিকি পর্যন্ত ছুতে পারিনি পুলিশ। নতুন সরকার আসতেই আবার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলার ফাইল খুলে নতুন করে তদন্ত শুরু করল বেঙ্গল STF, বিধাননগর গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: ISRO Success: ইসরোর বড় সাফল্য: LVM 3-র CE20 ক্রায়োজেনিক ইঞ্জিন পরীক্ষায় সবুজ সংকেত
দেহ উদ্ধার করে পুলিশ
২৮ নভেম্বর ২০২৫ সালে সল্টলেকের দত্তাবাদ এলাকার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে গাড়িতে করে তুলে নিয়ে আসা হয় নিউটাউন এবি ব্লকে বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে। এরপর বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ২৯ নভেম্বর নিউটাউন যাত্রাগাছি এলাকার খালপাড় থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার করে পুলিশ।



