Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহরের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে হামলার ছবি ও ভিডিওও শেয়ার করেছেন। তাঁর দাবি, ওই ঘাঁটির একটি অংশ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যবহার করত(Trump New Attack)।
২০ গুণ বেশি শক্তি প্রয়োগ আমেরিকার (Trump New Attack)
ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ২০ গুণ বেশি শক্তি প্রয়োগ করবে। একই সঙ্গে তিনি জানান, ইরান আলোচনায় ফিরতে চাইলেও ওয়াশিংটন এখনও তেহরানের ওপর আস্থা রাখতে পারছে না।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুশেহর, চাবাহার, কোনারাক, বন্দর আব্বাস, সিরিকসহ দক্ষিণ উপকূলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহরে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।
হামলার পর ইরান বাহরাইন, কুয়েত ও কাতারের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তিন দেশেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরান খুব দ্রুত একটি সমঝোতা চায়। তবে তিনি প্রশ্ন তোলেন, তেহরান কোনো চুক্তি মেনে চলবে কি না। একই সঙ্গে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং খার্গ দ্বীপের তেল স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে বলেও ইঙ্গিত দেন।
অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না। পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন(Trump New Attack)।
আরও পড়ুন: Murder Case: স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে ফের তদন্ত
উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতে উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্পের বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে(Trump New Attack)।



