Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বোসের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Sujit Bose)। ইডির দাখিল করা চার্জশিটে মোট ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সুজিত বোস, তাঁর ছেলে সমুদ্র বোস, আমলা জ্যোতিস্মান চক্রবর্তী এবং দুটি সংস্থা।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে (Sujit Bose)
ইডির অভিযোগ, পুর নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ২০ কোটি টাকা তছরুপ করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় ৩৪০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে জনপ্রতি প্রায় ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। ওই ৩৪০ জনের নাম নিয়োগের জন্য সুপারিশ করা হয় এবং তাঁদের মধ্যে ২৮৪ জন শেষ পর্যন্ত নিয়োগপত্র পান বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে (Sujit Bose)।
আরও পড়ুন: Abhisek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় অস্বস্তিতে অভিষেক, দ্রুত শুনানির আর্জি খারিজ
ইডির আরও দাবি (Sujit Bose)
গোটা পুর নিয়োগ কেলেঙ্কারিতে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির যোগসূত্র পাওয়া গিয়েছে। চার্জশিটে একাধিক আর্থিক লেনদেন ও অনিয়মের বিস্তারিত উল্লেখ রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনও চলমান।



