Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চার তারিখ ভোটের ফলাফল ঘোষণা, খুলবে কার ভাগ্যের তালা জানান দেবে ইভিএম (Dilip Ghosh)। তবে তার আগে পূর্ব মেদিনীপুরে বিজেপির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের করমৃশালায় উপস্থিত হন খড়্গপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ, সহ বিজেপির ৩৬ টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ বিজেপির একাধিক কার্যকর্তারা।

বৈঠক বিজেপির (Dilip Ghosh)
গণনা কেন্দ্রে কে কোন দায়িত্বে থাকবে এক প্রকার তার আগাম প্রস্তুতি বৈঠক হয় বিজেপির। এই বৈঠকে উপস্থিত হবেন কেন্দ্রীয় নেতৃত্ব পবন বনসল। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। হাতে মাত্র আর দুদিন বাকি ভোটের ফলাফল নিয়ে নানা ভয় রয়েছে কি এখনো, গত ২৯শে এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে অশান্তি, অভিযোগ ও বিতর্কের পর অবশেষে শনিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে।

দিলীপ ঘোষ জানান (Dilip Ghosh)
“সরকার গড়ার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ চার তারিখ হবে। তার আগে গতবারে যেগুলো আমরা করিনি। counting agentকে প্রশিক্ষণ দেওয়া, polling agentকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া সেটা চলছে। residedভাবে যাতে কোথাও কোন ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার করে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে তার প্রস্তুতি চলছে।”
আরও পড়ুন: Area 51 Quake: নেভাডা মরুভূমিতে একাধিক ভূমিকম্প: রহস্য লুকিয়ে এরিয়া ৫১-এ?
ফলাফল কি হবে বলে মনে হয়

প্রশ্ন করায় তিনি জানান, “ফলাফল হয়ে গেছে। প্রথম phaseর voting দু তিন ঘণ্টার মধ্যে TMC বুঝে গেছে তারা হারছে। তখন থেকে ধামাচাপা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল তাদের নিজস্ব এলাকায়। যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। এখানে করেছিল গন্ডগোল, সেখানে polling হচ্ছে। তো সমস্ত রাস্তাই বন্ধ করেছে। একটাই হচ্ছে electionএর দিন counting এর দিন কিছু গন্ডগোল করতে পারে। কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। তিনি পরাজয় মানবেন না। দরকার হলে বোম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, counting বন্ধ করে দেবেন। সেটাও করতে পারে TMC। এখানে হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। “



