Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: বারুইপুরের ঘটনায় দাঙ্গায় (Baruipur Case) প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। গ্ৰেফতারি এরাতে সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআইএম নেতা লাহেক আলি। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে এই আবেদন করে দৃষ্টি আকর্ষণ করেন বাম নেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
বারুইপুরে ঘটনায় দাঙ্গা, নষ্ট সরকারি সম্পত্তি (Baruipur Case)
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত (Baruipur Case) হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা, রেল অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ধর্ষণ-খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। অশান্তি ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, ধর্ষণ করে খুন, গনপিটুনি এবং দাঙ্গায় প্ররোচনা দেওয়া অভিযুক্তদের যথাযথ শিক্ষা দেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না।
আরও পড়ুন: Sukumar Upadhyay: খাকির আড়ালে মানবিক মুখ, অসহায় মানুষের ‘মসিহা’ পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়
আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা
শুভেন্দুর এই হুঁশিয়ারির পরই গত ৭ জুলাই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, লাহেক আলি-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরই গ্রেফতারির আশঙ্কায় এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করলেন সিপিএম নেতা লাহেক আলি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।


