Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবার স্কুল স্তর থেকেই আর্থিক শিক্ষা বা ‘ফিনান্সিয়াল লিটারেসি’ চালুর পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয় ‘বেঙ্গল রাইজিং: ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’। সেখানেই বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন তিনি।
স্কুলেই বিনিয়োগের পাঠ! (Sukanta Majumdar)
শুধু অক্ষরজ্ঞান বা পুঁথিগত শিক্ষাই নয়, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এবার স্কুল জীবন থেকেই ছাত্রছাত্রীদের দিতে হবে আর্থিক পাঠ। রবিবার তিলোত্তমায় আয়োজিত ‘বেঙ্গল রাইজিং: ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এর মঞ্চ থেকে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। AI শেখা যতটা জরুরি, ঠিক ততটাই প্রয়োজনীয় সঠিক আর্থিক জ্ঞান থাকা। এতদিন দেশে সাধারণ সাক্ষরতার ওপর জোর দেওয়া হলেও, এবার শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিনিয়োগ ও অর্থনীতির পাঠ দেওয়া উচিত বলেই মত সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।

আরও পড়ুন: Dilip Ghosh: মন্ত্রী থেকে গায়ক! ঝালমুড়ির গান নিয়ে চমক আনছেন দিলীপ ঘোষ
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই দূরদর্শী ভাবনাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এদিনের সম্মেলনের উদ্যোক্তা সংস্থা ‘স্কুল অফ ডে ট্রেডার্স’-এর প্রতিষ্ঠাতা ভোলানাথ দাস। সাংসদ খগেন মুর্মুর উপস্থিতিতে এদিনের সামিটে হাজির ছিলেন সেবি-নিবন্ধিত পেশাদার, প্রবীণ বিনিয়োগকারী এবং কর্পোরেট জগতের প্রায় ২০০-রও বেশি প্রতিনিধি।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘ডিম-ভাতের রাজনীতি’ বন্ধের মন্তব্যে কাকে নিশানা দিলেন দিলীপ ঘোষ
সারাদিনব্যাপী এই সম্মেলনে আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে একাধিক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। যেখানে অন্ধভাবে টাকা না খাটিয়ে, বুঝে এবং জেনে তথ্যভিত্তিক বিনিয়োগের ওপর জোর দেন বিশেষজ্ঞরা।



