Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় দফায় ভোট রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় (Today weather)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ৭ টি জেলায় মূলত ২৯ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভোটের আগেই রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, সকালের দিকে বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে কিছুটা গরম বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে বিকেল বা সন্ধ্যায় আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরাল রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকবে। দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্তও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নির্বাচনের দিন বুধবার। সকালে মনোরম পরিবেশ। মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Today weather)
উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব ভারতে ‘পশ্চিমি জেট বায়ু’-এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দুর্যোগ চলার পূর্বাভাস। কিছু এলাকায় শিলা বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি শুরু; ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিল মাসের বাকি ক’টা দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গে আজ, সোমবার কালবৈশাখী ও শিলাবৃষ্টির যুগলবন্দী দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার সাময়িকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছু জেলাতে। ঝড়বৃষ্টিতে এবং মেঘলা আবহাওয়ায় আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি সপ্তাহে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ঘূর্ণাবর্তের জের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দমকা ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Today weather)
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী দুই তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। আজ, সোমবার ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই জেলাগুলির বেশিরভাগ জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির আশঙ্কা ৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা। বাকি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
কলকাতা (Today weather)
কলকাতায় আজ, সোমবার সকাল থেকে মেঘলা আকাশ এবং কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে। মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে অস্বস্তি কমতে পারে। আজ, সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী তিন চার দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।



