Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১৫ জন ভারতীয় পর্যটকের মরদেহ হো চি মিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে(Vietnam Boat Capsize)। ভারতীয় দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই মরদেহগুলি দ্রুত ভারতে পাঠানো হবে।
ভারতীয়দের মরদেহ দেশের ফেরাতে উদ্যোগ (Vietnam Boat Capsize)
হ্যানয়ের ভারতীয় দূতাবাস রবিবার এক্স-এ জানায়, দুর্ঘটনায় উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন দেশে ফেরার পথে রয়েছেন। গুরুতর আহত একজন এখনও ফু কুয়কের একটি হাসপাতালে চিকিৎসাধীন। দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ দ্রুত ভারতে পাঠাতে ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট।
দূতাবাস আরও জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা একমাত্র গুরুতর আহত ভারতীয় পর্যটকের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। প্রথমে দু’জনকে সংকটজনক অবস্থায় ভর্তি করা হলেও তাঁদের মধ্যে একজন সুস্থ হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
নিহত ১৫ জনের মধ্যে ১০ জন তামিলনাড়ুর, তিন জন অন্ধ্রপ্রদেশের এবং দুই জন কেরলের বাসিন্দা। মৃতদের মধ্যে দুই জন মহিলা রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরল সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে।
জানা গেছে, পর্যটকেরা একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার সময় হোন মাই রুট নোয়াই দ্বীপের প্রায় ৪০০ মিটার দূরে তাঁদের স্পিডবোটটি উল্টে যায়। আশপাশের পর্যটকবাহী নৌকাগুলি প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যাত্রী উল্টে যাওয়া স্পিডবোটের ভিতরে আটকে পড়েছিলেন, ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে ওঠে(Vietnam Boat Capsize)।
আরও পড়ুন: Swastika Mukherjee: রাক্ষসী নয় শাঁকচুন্নি বলুন, কেন এমন বললেন স্বস্তিকা?
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি(Vietnam Boat Capsize)। তবে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হাং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যাঁদের গাফিলতি প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।



