Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: রাজ্যের নতুন সরকারের দু’মাস পূর্তির (Bankura) আগেই শিল্পায়নে বড় পদক্ষেপ। এই অল্প সময়ের মধ্যেই ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কর্মসংস্থানের নতুন সুযোগ (Bankura)
শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, এই নতুন কারখানাটি পুরোদমে (Bankura) চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই বড় প্রকল্পটিকে কেন্দ্র করে ওই এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর ফলে বাঁকুড়া ও সংলগ্ন জেলার শিল্প ও আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
শিল্পসমৃদ্ধ বাংলা গড়ার ডাক শিল্পমন্ত্রীর (Bankura)
ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে শিল্পমন্ত্রী তাপস রায় রাজ্যের শিল্পায়ন নিয়ে এক অত্যন্ত আশাবাদী বার্তা দিয়েছেন। তিনি বলেন, “কাজের খোঁজে আর কাউকে বাংলা ছেড়ে যেতে হবে না। আমরা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে কাজ করছি।” শিল্পমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে মোট ১৫ হাজার কোটির বিনিয়োগ হবে, যার মধ্যে ১০ হাজার কোটি টাকা এমএসএমই ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে মোট ৭৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর কথায়, ভারতকে পথ দেখাবে বাংলা।
আরও পড়ুন: Uttar Kanya: অমিত শাহের সফরের আগে বদলে গেল উত্তরকন্যার রূপ, নীল-সাদার বদলে এবার হলুদ-সাদা রং
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর
মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “যারা সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করতে চান, তাদের আমরা স্বাগত জানাই।” প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষী দেখলেই বলতেন বাংলাকে গুজরাত হতে দেবেন না, কিন্তু বাংলার সংস্কৃতি অটুট আছে। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আগে রাজ্যে বিনিয়োগের বদলে সিন্ডিকেট রাজ ও পুলিশের তোলাবাজি ছিল, যার ফলে শিল্প ও বিনিয়োগ ওড়িশায় চলে যেত। সরকার পরিবর্তনের ফলেই আজ বিনিয়োগকারীরা পুনরায় বাংলায় ফিরতে শুরু করেছেন। সবশেষে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই নতুন প্ল্যান্টটি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানান তিনি। রাজ্যের এই নতুন শিল্প উদ্যোগ কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে বলে মনে করছে রাজনৈতিক ও শিল্প মহল।


