Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে হুগলিতে (Asit Mazumdar) রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কালীঘাটপন্থী তৃণমূলের সভায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অসিত মজুমদার। কিন্তু রওনা হওয়ার আগেই তাঁর বাড়িতে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হলে, তিনি আদৌ কলকাতার সমাবেশে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।
কেন থানায় ডাক? (Asit Mazumdar)
স্থানীয় সূত্রের দাবি, পুলিশ প্রথমে একটি তদন্তের (Asit Mazumdar) স্বার্থে অসিত মজুমদারকে থানায় ডেকেছিল। অভিযোগ, কয়েকদিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে টাকা দাবি করেন। সেই ঘটনায় হাবরা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ওই অভিযুক্তকে শনাক্ত করতেই প্রাক্তন বিধায়ককে থানায় ডাকা হয়েছিল বলে জানা যায়।
আরও পড়ুন: TMC 21 July: একুশে শহীদ দিবসে কলকাতায় দুই তৃণমূলের শক্তিপ্রদর্শন, ভিড়ে এগিয়ে কালীঘাট শিবির
তবে পরিস্থিতি পরে অন্য মোড় নেয়। থানায় পৌঁছনোর পর অসিত মজুমদারের বিরুদ্ধে আগে দায়ের হওয়া কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাঁকে আটকে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তাঁর অনুগামীদের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়েছে, যাতে তিনি ২১ জুলাইয়ের সভায় উপস্থিত থাকতে না পারেন।


