Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একুশে জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে (TMC 21 July Menu) এ বছর কলকাতার রাজনৈতিক চিত্র একেবারেই আলাদা। দীর্ঘদিনের একক কর্মসূচির বদলে এবার তিনটি আলাদা রাজনৈতিক শিবির পৃথকভাবে শহিদ দিবস পালন করছে। ফলে শুধু সমাবেশ নয়, কর্মী-সমর্থকদের জন্য কী ধরনের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
কালীঘাট তৃণমূল শিবির (TMC 21 July Menu)
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল শিবিরের (TMC 21 July Menu) সভা অনুষ্ঠিত হচ্ছে বিড়লা তারামণ্ডলের সামনে। তবে সীমিত সংখ্যক মানুষের অনুমতি থাকায় এ বছর কর্মীদের জন্য কোনও খাবারের ব্যবস্থা রাখা হয়নি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নেতৃত্বের দাবি, নানা প্রশাসনিক বাধা সত্ত্বেও কর্মী-সমর্থকেরা নিজেদের উদ্যোগেই সমাবেশে যোগ দেবেন এবং তাঁদের উপস্থিতিতেই দলের শক্তি প্রকাশ পাবে।
পুরোনো ঐতিহ্য বজায়
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির কর্মীদের জন্য পুরনো ঐতিহ্য বজায় রেখেছে। সভায় অংশ নিতে আসা সমর্থকদের জন্য ডিম-ভাতের পাশাপাশি সয়াবিনের তরকারির ব্যবস্থাও রাখা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দূর-দূরান্ত থেকে আসা কর্মীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: 21 July TMC Menu: বদলে যাওয়া একুশে জুলাই! ডিম-ভাতের জায়গায় এবার পাতে ‘মুড়ি-পেঁয়াজ-কাঁচালঙ্কা’!
এবারের শহিদ দিবসে কংগ্রেসও আলাদা কর্মসূচি নিয়েছে। তাদের তরফে নির্দিষ্ট কোনও একক মেনু না থাকলেও বিভিন্ন আবাসন ও অস্থায়ী শিবিরে কর্মীদের জন্য ভাত, ডাল, মিশ্র সবজি, নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবার কোথাও স্থানীয়ভাবে মাছ, ডিম ও অন্যান্য খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। সকালে আগত কর্মীদের জন্য টোস্ট ও পাউরুটির ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে।


