Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের (TMC So Cause Letter) অন্দরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই দলের একাংশ প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনায় সরব হন। সেই আবহেই দলের পাঁচ মুখপাত্রকে শো কজ নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। নোটিস পাওয়া ব্যক্তিরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ।
কেন এই নোটিশ? (TMC So Cause Letter)
দলীয় সূত্রে খবর, নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদমাধ্যম (TMC So Cause Letter) এবং বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য করেছেন ওই মুখপাত্ররা। অভিযোগ, তাঁদের বক্তব্যে দলীয় শৃঙ্খলা ক্ষুণ্ণ হয়েছে এবং কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। সেই কারণেই দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির তরফে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূলের অন্দরে আত্মসমালোচনার সুর
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল মাত্র ৮০টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিজেপি ২০০-রও বেশি আসন দখল করে সরকার গঠনের পথে। এই ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে আত্মসমালোচনার সুর শোনা যাচ্ছে। কেউ সংগঠনের দুর্বলতা, কেউ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: Visva Bharati: ঝালমুড়ি হাতে ‘জয় শ্রী রাম’ স্লোগান, মুচলেকা চাইল কলেজ কর্তৃপক্ষ
নোটিস পাওয়া মুখপাত্রদের মধ্যে কয়েক জন জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই নিজেদের জবাব প্রস্তুত করেছেন। তাঁদের দাবি, তাঁরা দলের বিরোধিতা করেননি, বরং কর্মীদের মনের কথাই তুলে ধরেছেন। এমনও দাবি করা হয়েছে, দলের বহু নেতা এবং বিদায়ী মন্ত্রিসভার কয়েক জন সদস্য ব্যক্তিগতভাবে তাঁদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। ফলে শো কজ় ঘিরে এখন তৃণমূলের অন্দরে জল্পনা আরও বেড়েছে।


