Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে কেন্দ্র সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র রূপ নিয়েছে(CJP Central Dialogue)। সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবারও দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ অব্যাহত।
পিএম হাউসের দিকে বিরোধীদের মার্চ (CJP Central Dialogue)
পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে এবং প্রধানমন্ত্রীর জবাবদিহির দাবিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে পদযাত্রা করেন। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকার সংসদে এই হিংসা নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে।
কেন্দ্রের আলোচনার বার্তা
রাজনৈতিক উত্তেজনা বাড়লেও কেন্দ্রের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, সরকার আন্দোলনকারীদের সাথে পুনরায় আলোচনায় বসতে ইচ্ছুক। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সাথে সিজেপি প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল। শীঘ্রই পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যন্তর মন্তরে অনশন ও অবস্থান (CJP Central Dialogue)
যন্তর মন্তরে সিজেপি-র ধর্না চলছে। আন্দোলন চলাকালীন জখম এক প্রতিবাদী বর্তমানে ভেন্টিলেটরে রয়েছেন, তবে তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর আমরণ অনশনের ২৪তম দিনে পদার্পণ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।
আরও পড়ুন: Mahua HC: মহুয়াকে অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের: সাময়িক স্বস্তি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের
সিজেপি মুখপাত্রকে বরখাস্ত (CJP Central Dialogue)
পুলিশি অ্যাকশনের সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর নিজেদের মুখপাত্র বিজেতা ডাহিয়াকে বরখাস্ত করেছে ককরোচ জনতা পার্টি। দল জানিয়েছে, শান্তিকামী আন্দোলনকারীদের ওপর যখন পুলিশি নির্যাতন চলছিল, তখন তাঁর আচরণ ছিল অত্যন্ত স্পর্শকাতরতাহীন ও দলের নীতি-আদর্শের পরিপন্থী। তাই তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়েছে।



