Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সিকিমের নামচিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। দুর্ঘটনায় বাংলার বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানি। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তড়িঘড়ি ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানোর পাশাপাশি সিকিম সরকারকে সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর অসুস্থ হয়ে পড়েন (Tunnel Disaster)।

অসুস্থ হয়ে পড়েন (Tunnel Disaster)
সিকিমের নামচি এলাকায় তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়। সময় যত গড়াচ্ছে, তত স্পষ্ট হচ্ছে ভয়াবহতার ছবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাথর কাটার সময় বিষাক্ত মিথেন গ্যাস লিক করেই ঘটে বিস্ফোরণ, যার জেরে ধস নেমে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের মুখ। গোটা সুড়ঙ্গ বিষাক্ত গ্যাসে ভরে থাকায় অক্সিজেন মাস্ক পরে উদ্ধারকাজে নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক উদ্ধারকারীও (Tunnel Disaster)।
দেহ শনাক্ত করেছে (Tunnel Disaster)
উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভিতর থেকে আরও বেশ কয়েকটি দেহ শনাক্ত করেছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ২০ ছুঁয়েছে বলে খবর। সিকিমে পশ্চিমবঙ্গের শ্রমিকদের প্রাণহানি ও আটকে থাকার খবরে উদ্বিগ্ন শুভেন্দু অধিকারী। খবর পাওয়া মাত্রই তিনি নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা এবং কালচিনির বিধায়ক বিশাল লামাকে অবিলম্বে সিকিমের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, উদ্ধারকাজ নিয়ে প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছেন তিনি।
তোপ দাগেন শুভেন্দু অধিকারী (Tunnel Disaster)
উদ্ধারকাজে গতি আনতে প্রয়োজন পড়লে রাজ্য সরকারের বিমান সিকিমে পাঠানোর প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘সম্রাজ্ঞী’ বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
সবচেয়ে বড় চ্যালেঞ্জ (Tunnel Disaster)
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও নিহতদের পরিবারপিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে। তবে বিষাক্ত মিথেন গ্যাসের তীব্রতায় এখনও থমথমে সুড়ঙ্গ এলাকা। আটকে থাকা বাকি শ্রমিকদের নিরাপদে বের করে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



