Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ (Bigg Boss) এবার পা রাখতে চলেছে ঐতিহাসিক ২০তম সিজনে। নতুন মরসুমকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও হিন্দি সংস্করণের সঞ্চালকের আসনে ফিরছেন বলিউড সুপারস্টার সলমান খান। ফলে ‘উইকএন্ড কা বার’-এ তাঁর পরিচিত স্টাইল, রসিকতা এবং প্রতিযোগীদের সঙ্গে জমজমাট কথোপকথন ফের উপভোগ করতে পারবেন দর্শকরা।
ছ’টি ভাষায় সম্প্রচার (Bigg Boss)
তবে শুধু সলমানের প্রত্যাবর্তনই (Bigg Boss) নয়, ২০তম সিজনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর বহুভাষিক সম্প্রচার। প্রথমবারের মতো একসঙ্গে হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালম-এই ছয়টি ভাষায় ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে ‘বিগ বস’। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শক নিজেদের মাতৃভাষায় একইসঙ্গে এই জনপ্রিয় শো উপভোগ করার সুযোগ পাবেন।
দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস
বিভিন্ন ভাষার সংস্করণে থাকছেন তারকা সঞ্চালকরাও। তামিলে বিজয় সেতুপতি, তেলুগুতে নাগার্জুন, কন্নড়ে কিচ্চা সুদীপ, মালায়ালমে মোহনলাল এবং বাংলা সংস্করণে প্রথমবারের মতো সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ঘোষণার পর থেকেই বাংলা দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, এবার শুধু প্রতিযোগী নয়, বদলে যাবে ‘বিগ বস’-এর ঘরের পরিবেশ, গেমের নিয়ম এবং টাস্কের ধরণও। থাকবে একাধিক নতুন মনস্তাত্ত্বিক চমক, যা প্রতিযোগিতা আরও কঠিন ও রোমাঞ্চকর করে তুলবে।


