Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় আছে ‘মর্নিং শোস দ্য ডে’। আর এই কথা মেনেই গ্লাসগো কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) প্রথম দিনেই বাজিমাৎ ভারতের। যেখানে পদক সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা ছিল সেখানেই দুরন্ত শুরু। গেমসের প্রথম দিনেই লন বল ইভেন্টে জয় ছিনিয়ে এনেছে ভারত। তাই নতুন করে আশার আলো দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা।
পেয়ার্স ইভেন্টে জয় (Commonwealth Games 2026)
মহিলাদের লন বল পেয়ার্স ইভেন্টের প্রথম ম্যাচে মাল্টার মুখোমুখি হয়েছিল ভারতের অভিজ্ঞ জুটি রূপা রানি তিরকে এবং পিঙ্কি সিং। প্রথম সেটে মাল্টাকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দেয় ভারতীয় জুটি। দ্বিতীয় সেটে চার-তিন ব্যবধানে হেরে যাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে টাইব্রেকারে ম্যাচ জিতে নেন ভারতীয় জুটি। প্রসঙ্গত, তারা ২০২২ বার্মিংহাম গেমসের সোনাজয়ী দলে ছিলেন (Commonwealth Games 2026)।
বিশ্বচ্যাম্পিয়নের হার (Commonwealth Games 2026)
পুরুষদের লন বল সিঙ্গলস ইভেন্টে প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমেছেন অসমের পুতুল সোনোয়াল। আর প্রথমবারেই চমক দিলেন তিনি। তাঁর প্রতিপক্ষ ছিলেন ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন। কানাডার রায়ান বেস্টার। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান পুতুল। দ্বিতীয় সেটে ৭-৩ ব্যবধানে হেরে গেলেও মনোবল হারাননি তিনি। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই ও টাইব্রেকারের চাপ কাটিয়ে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দেন পুতুল।
আরো পড়ুন: Lionel Messi: মন জয় করলেন মেসি, হেরেও মাঠের বাইরে নায়ক তিনি!
পদক জয়ের স্বপ্ন (Commonwealth Games 2026)
২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত মোট ৬১টি পদক জিতেছিল। ফলে ভারত চতুর্থ স্থানে উঠে আসে। তবে গ্লাসগো গেমসে সেই পদক সংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। এবারের গেমসে ইভেন্টের সংখ্যা উনিশ থেকে কমিয়ে সরাসরি দশটিতে নামিয়ে আনা হয়েছে এবং বাতিলের খাতায় চলে গেছে নয়টি ইভেন্ট। যে খেলাগুলি বাদ পড়েছে, তার বেশিরভাগই ছিল ভারতের সাফল্যের মূল ক্ষেত্র বা শক্তির জায়গা। এত কিছুর পরেও গেমসের প্রথম দিনে পুতুল, রূপা ও পিঙ্কিদের এই লড়াকু মানসিকতা ও দুর্দান্ত শুরু ভারতের পদক জয়ের স্বপ্নকে জোরালোভাবে বাঁচিয়ে রেখেছে।



