Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়া ক্রিকেটের ছাড়পত্রের পর গুজরাটের বিরুদ্ধে বল করতে দেখা যায়নি ক্যামেরন গ্রিনকে। সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা (Cameron Green)।
গ্রীনের বল না করার কারণ জানালেন রাহানে (Cameron Green)
কলকাতা হারলেও আগের ম্যাচে ফর্মে ফিরেছেন ক্যামেরন গ্রিন। গুজরাটের বিরুদ্ধে ৫৫ বলে ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। তাঁকে ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নেওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয় অফ-ফর্মের কারণে। যেখানে বাকি ব্যাটাররা ব্যর্থ সেখানে গ্রিন একাই উজ্জ্বল ছিলেন অজি অলরাউন্ডার। ব্যাট হাতে রান করলেও বল করতে দেখা যায়নি আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে (Cameron Green)।
ম্যাচ হারের পর কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাহানে জানান ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন গ্রিন। তিনি বলেন, ‘গ্রিন আসলে ক্র্যাম্পে ভুগছিল। সেই কারণেই মাঠে বারবার আসছিল আর বেরিয়ে যাচ্ছিল। সেই কারণেই বল করতে পারেনি গ্রিন।’

কলকাতা যখন উইকেট হারিয়ে প্রবল চাপে তখন খেলার হাল ধরেন গ্রিন। অধিনায়ক এবং রঘুবংশী ফিরে গেছেন ড্রেসিং রুমে। এরপর ফেরেন টিম সেইফার্ট। কেকেআর ধুঁকছে তখন সেখান থেকে হাল ধরেন গ্রিন এবং দলের স্কোর নিয়ে যান সম্মাজনক জায়গায়। ইনিংসের ১৩ তম ওভারে অশোক শর্মার বলে পরপর দু’টি ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন (Cameron Green)।

এরপর রেয়াত করেননি রশিদ খানকে। এই দিন ভাগ্যও সঙ্গ দেয় গ্রীনের। ওয়াশিংটন সুন্দর তাঁর একটি ক্যাচ ফেলেন। শেষ দিকে বাটলার তাঁর স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। তবে শেষের দিকে এত দ্রুত উইকেট হারাতে থাকে কলকাতা যে গ্রিন আর কিছুই করতে পারেননি। একসময় মনে হতে থাকে ২০০ পার করে যাবে কিন্তু সেখানে ১৮০-তে থামে নাইটদের ইনিংস।
আরও পড়ুন: Nazi Search: জার্মানিতে জনপ্রিয় অনলাইন সার্চ টুল: নিমেষেই খোঁজ দিচ্ছে নাৎসি যোগের
গ্রিনের ইনিংসের প্রশংসা করে রাহানে বলেন,’ও চাপে ছিল, কিন্তু যেভাবে পাল্টা আক্রমণ করেছে এবং ইতিবাচক প্রভাব ফেলেছে, তা সত্যিই দারুণ।’ চলতি আইপিএল-এ পঞ্চম হার এটা। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছে কেকেআর। ১৯ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা এখন সময় বলবে (Cameron Green)।


