Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চিনের প্রতিপক্ষ চেনের কাছে হেরে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুকে (PV Sindhu Asian Games)। জয়ের এত কাছাকাছি এসেও ছিটকে যাওয়ায় অত্যন্ত ব্যথিত হায়দরাবাদি তারকা। রবিবার ম্যাচ হেরে যাওয়ার পর নিজের হতাশা গোপন রাখতে পারেননি তিনি। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের মনোভাব ব্যক্ত করে সিন্ধু লেখেন, “কথায় ব্যাখ্যা করতে আমার কিছুটা সময় লেগে গেল। আমার এশিয়ান গেমসে যাত্রা শেষ হয়ে গিয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। কোয়ার্টার ফাইনাল থেকে আমি তিন পয়েন্ট দূরে থেমে গিয়েছি। সেই তিন পয়েন্টের কথা খালি মনে পড়ছে। চীনে ম্যাচের কঠিন সময় লম্বা র্যালি মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমার সুযোগ ছিল, কিন্তু সেটা ফসকে যাওয়ায় খারাপ লাগছে।”
সূচি নিয়ে চরম ক্ষোভ (PV Sindhu Asian Games)
হারের পর এশিয়ান গেমসের সূচি ও প্লেয়ারদের রিকভারির পর্যাপ্ত সময় না দেওয়া নিয়ে গর্জে উঠেছেন এই ভারতীয় তারকা। মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হওয়ায় শারীরিক ক্লান্তি গ্রাস করেছিল বলে অভিযোগ তাঁর। ক্ষোভ প্রকাশ করে সিন্ধু জানান, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বারবার কোর্টে নামতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। তিনি বলেন, “১৮ ঘণ্টায় তিনটে ম্যাচ খেলতে হয়েছে। সকাল তিনটেয় হোটেলে ফেরার পর আবার সকাল সাড়ে আটটায় বেরিয়ে যেতে হয়। এতেই সমস্যায় পড়তে হয়। কিন্তু শিবিরের পর নিজের প্রতি বিশ্বাস ছিল। আরও অনেক কিছু চেয়েছিলাম এশিয়ান গেমস থেকে। এই মুহূর্তগুলো থেকে জয় ছিনিয়ে নিতে হবে। সেই নিয়ে আমি এবং আমার দল কাজ করছি।”
টানা ম্যাচের প্রভাব (PV Sindhu Asian Games)
শনিবার থেকেই চরম অব্যবস্থার মুখে পড়তে হয়েছিল সিন্ধুকে। প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় এবং দ্বিতীয় ম্যাচে হঠাৎ কোর্ট পরিবর্তন করা হয়। রাত একটার কাছাকাছি সময়ে দ্বিতীয় ম্যাচ শেষ করে হোটেলে ফিরে রাতের খাবার ও রিকভারি সারতেই ভোর তিনটে বেজে যায়। এরপর ঘুমোতে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে, রবিবার সকাল সাড়ে আটটায় ফের কোয়ার্টার ফাইনালে চেনের বিরুদ্ধে নামতে হয় তাঁকে। শুরুটা ভালো করলেও শারীরিক ক্লান্তির কারণে শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি। এই প্রতিকূলতা নিয়ে সিন্ধু লেখেন, “আমার খুবই খারাপ লাগছে, তবে ঠিক আছে। খেলার সময়ও আমার সমস্যা হচ্ছিল, কিন্তু আমি কোর্টে নিজের সেরাটা দিয়েছি।”
১২ বছরের দীর্ঘ যাত্রার সাফল্য (PV Sindhu Asian Games)
২০১৪ সালে এশিয়ান গেমসে হাতেখড়ি হয়েছিল পিভি সিন্ধুর (PV Sindhu Asian Games)। এরপর জাপানে নিজের চতুর্থ এশিয়ান গেমসে অংশ নেন এই অভিজ্ঞ শাটলার। বিগত ১২ বছর ধরে টানা দেশের জন্য নিজের সেরাটা দিয়ে আসছেন তিনি। একটি মাত্র ম্যাচের হার বা ব্যর্থতা দিয়ে তাঁর এই দীর্ঘ ও গৌরবময় যাত্রাকে মূল্যায়ন করা সম্ভব নয় বলেই মনে করছেন ক্রীড়ামহল ও সিন্ধু নিজে।



