Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu Closed) মেরামতি ও পুনর্বাসনের কাজের জন্য আগামী ২৬ জুলাই, ২০২৬ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময় সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কলকাতা পুলিশ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
জারি বিজ্ঞপ্তি (Vidyasagar Setu Closed)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ (Vidyasagar Setu Closed) কমিশনার্স এর উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। জননিরাপত্তা ও যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে যানজট এড়াতে কলকাতা পুলিশ একাধিক রাস্তায় ট্র্যাফিক ডাইভারশনের ব্যবস্থা করেছে।
বিকল্প রুট
এজেসি বোস রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া পশ্চিমমুখী যানবাহনকে টার্ফ ভিউ–হেস্টিংস ক্রসিং–সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া যানবাহনকেও হেস্টিংস ক্রসিং হয়ে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।
খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে সেতুর দিকে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
আরও পড়ুন: Li Meizhen: রক্তপাত, ব্যথা… তবু থামেননি! ম্যারাথনে নজির লি মেইঝেনের
এছাড়াও প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাতেও ট্র্যাফিক ডাইভারশন করা হবে।
কলকাতা পুলিশ সাধারণ মানুষকে ওই দিন যাতায়াতের ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহার করার এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে।


