Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এক সময় যে মোহনবাগান ডাগ আউটের দায়িত্বে ছিলেন তিনি এবার থাকবেন উল্টোদিকে। তাও আবার চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলের দায়িত্বে। লাল হলুদ কোচ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলন সেরে ফেললেন আন্তেনিও লোপেজ হাবাস (EB HABAS)। হাতে মোটে পাঁচ দিনের প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হচ্ছে দলকে। ডার্বির ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই স্পষ্ট করে দিলেন কোচ। দলের বর্তমান পরিস্থিতি, প্রস্তুতি এবং ভারতীয় ফুটবল নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।
ফিটনেস সমীকরণ (EB HABAS)
মাত্র কয়েক দিনের অনুশীলনে দল নামানো কতটা কঠিন, সে কথা মেনে নিয়ে হাবাস বলেন, “(EB HABAS) ৫ দিনের প্রস্তুতি নিয়ে খেলা- আমার ফুটবলাররা চেষ্টা করছে। দানিস সহ বাকিদের ১৫ দিন সময় লাগবে পুরো খেলার জন্য। এটা সম্পূর্ণ আলাদা টুর্নামেন্ট, আইএসএল নয়।”
ট্যাকটিক্যাল ও মানসিক দুই দিক নিয়েই যে সমানতালে কাজ চলছে, তা জানিয়ে তিনি বলেন, “দুটো দিক আছে ট্যাকটিক্যাল ও মেন্টালি। আমরা দুটো দিক নিয়ে কাজ করছি।” দানি রামিরেজ ও রশিদকে নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে তাঁর পরিষ্কার জবাব, “দানি রামিরেজ ও রশিদ কি খেলতে পারবে? তাদের খেলা কঠিন এই অল্প দিনের অনুশীলনে।”
অতীত মুছে ফেলে পেশাদার ভাবনা (EB HABAS)
মোহনবাগান সমর্থকদের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা উঠলে অতীতকে এক লহমায় দূরে সরিয়ে দেন কোচ। তাঁর সাফ কথা, “আমি অতীত নিয়ে ভাবি না। আমি সামনে তাকাই, আমাকে মোহনবাগান ফ্যানরা ভালোবাসা দিয়েছেন সেটা এখন অতীত। আমার মধ্যে কোনও আবেগ নেই, এটা পেশাদার ওয়ার্ল্ড।”
বর্তমান স্কোয়াড নিয়ে নিজের সন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, “আমরা তিন দিন অনুশীলন করছি। আমি এই স্কোয়াড নিয়ে খুব খুশি। তরুণ ফুটবলার আছে, অনুশীলনে ফুটবলাররা উন্নতি করছে। আমাদের দলে জাতীয় দলের যে ফুটবলাররা আছেন, তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।”

ভারতীয় ফুটবলের বেহাল দশা (EB HABAS)
স্পেনের বিশ্বকাপ জয় এবং ভারতীয় ফুটবলের পরিকাঠামো নিয়ে বলতে গিয়ে দেশের ফুটবলের দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর কথাই তুলে ধরেন কোচ। তাঁর মতে, “২০১০ সালে যেভাবে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, একই প্রসেসেই এবার চ্যাম্পিয়ন হল। কিন্তু ভারতীয় ফুটবলের সেভাবে উন্নতি হয়নি। ক্লাবগুলোর আর্থিক সংকট থেকেই গেল, জাতীয় দল খুব বেশি খেলে না।”
তবে স্পেনের সাফল্য এবং অ্যাকাডেমিগুলোর কাজের প্রশংসা করে তিনি যোগ করেন, “আমরা খুব খুশি স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অ্যাকাডেমিগুলো খুব ভালো কাজ করছে।”
আরো পড়ুন: India-Pakistan: এশিয়ান গেমসে হবে কি ভারত-পাক মহারণ? কবে কোন ম্যাচ?
জয়ের ধারা বজায় রাখতে চায় জিকসন সিং (EB HABAS)
দলের ফুটবলার জিকসন সিং আত্মবিশ্বাসী সুরে জানান যে, ট্রফি জয়ের এই ধারা তারা ধরে রাখতে চান। তাঁর মতে, “আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা লম্বা একটা প্রসেস। আমরা আগের মরশুমের মতো মানসিকতা নিয়ে নামছি, যাতে আরও বেশি ট্রফি জিততে পারি। বিদেশি ফুটবলারদের দেরিতে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, “বিদেশি প্লেয়াররা পরে এলেও আমরা আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি ভালো ফলের জন্য।” আসন্ন ডার্বি ভারতীয় তরুণদের জন্য একটা বড় সুযোগ বলে মনে করছেন তিনি। জিকসনের কথায়, “এই ডার্বি ভালো সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য, তারা তাদের প্রতিভা দেখাতে পারবেন।”
সমর্থকদের আনন্দ দেওয়াই লক্ষ্য (EB HABAS)
গত মরশুমের সাফল্য এবং সমর্থকদের মুখে হাসি ফোটানোর তৃপ্তি নিয়ে দলের এক ফুটবলার বা ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে বার্তা দেওয়া হয়েছে, “এই মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল ফেভারিট হিসাবে শুরু করবে। আগের মরশুমগুলো ভালো না গেলেও শেষ মরশুম আমরা ট্রফি জিতেছি, সমর্থকদের আনন্দ দিতে পেরেছি।”



