Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হাওড়া স্টেশনে যাত্রী পরিষেবাকে (Howrah New Platform) আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। দীর্ঘদিনের প্রস্তুতির পর আগামী ২৭ জুলাই থেকে যাত্রীদের জন্য চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম চালুর ফলে স্টেশনের ব্যস্ততা সামাল দেওয়া সহজ হবে এবং ট্রেন চলাচলেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।
কী জানা গেছে? (Howrah New Platform)
রেল কর্তৃপক্ষের মতে, নতুন প্ল্যাটফর্ম যুক্ত হওয়ায় ট্রেন (Howrah New Platform) পরিচালনার ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে। ব্যস্ত সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মের ওপর চাপ কমবে, ফলে যাত্রীদের ভিড় এবং ওঠানামার সময় ধাক্কাধাক্কির মতো সমস্যাও অনেকটাই হ্রাস পাবে। একই সঙ্গে ট্রেন নির্ধারিত সময়ে ছাড়ার সম্ভাবনা বাড়বে এবং স্টেশনে ট্রেন প্রবেশের ক্ষেত্রেও অপ্রয়োজনীয় বিলম্ব কমবে।
অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণার দিকে বিশেষ নজর (Howrah New Platform)
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্ল্যাটফর্মে প্রবেশ ও বেরোনোর ব্যবস্থাও আরও প্রশস্ত করা হয়েছে। তবে নতুন প্ল্যাটফর্ম চালুর প্রথম কয়েক দিন যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণার দিকে বিশেষ নজর রাখতে অনুরোধ করেছে পূর্ব রেল, যাতে প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনও বিভ্রান্তি না হয়।
আরও পড়ুন: Dharmatala Protest: ধর্মতলা কাণ্ডে পুলিশের বড় পদক্ষেপ, গ্রেফতার ১১ অভিযুক্ত
জানা গিয়েছে, নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২.৬৯ কোটি টাকা। হাওড়া ডিভিশনের আধিকারিকদের মতে, পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের সংযোগস্থলে ট্রেন চলাচলের যে জটিলতা রয়েছে, তা কমাতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সংশ্লিষ্ট রেললাইনগুলির পৃথকীকরণের কাজ সম্পূর্ণ হলে ট্রেনের দেরি আরও কমবে এবং হাওড়া স্টেশনের সামগ্রিক পরিচালনা আরও কার্যকর হয়ে উঠবে।


