Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গ্লাসগো কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) মঞ্চ মুছে দিল চার বছর আগের ক্ষত। দলে সুযোগ না পাওয়ার যন্ত্রণা আর বুকচাপা কান্না৷ একসঙ্গেই আছড়ে পড়েছিল তাঁর ওপর। তিনি তামিলনাড়ুর ভারোত্তোলক রাজা মুথুপান্ডি (Commonwealth Games 2026)। পুরুষদের ৬৫ কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৮৬ কেজি ওজন তুলে দেশকে রুপোর পদক এনে দিয়েছেন। কিন্তু তাঁর এই জয়ের নেপথ্যে রয়েছে ব্যর্থতার গল্প। সোনা হাতছাড়া হওয়ার কষ্ট। চোট ও অন্ধকারের দিনগুলো এক লহমায় মুছে দিল এই রুপোর পদক। তাই এটি শুধুই পদক নয়, যন্ত্রণার প্রলেপ।
কী ঘটেছিল? (Commonwealth Games 2026)
২০১৯ সালের কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে স্ন্যাচের সময় ডান হাতের কনুইয়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। সেই যন্ত্রণা তাঁকে এখনও তাড়া করে বেড়ায়। অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন এবং অসহ্য শারীরিক কষ্ট তাঁকে খেলার মাঠ থেকে দূরে ঠেলে দিয়েছিল। সেই লড়াইয়ের পরও ২০২২ সালের কমনওয়েলথ গেমসের মূল দলে জায়গা না পাওয়ার হতাশা মন ভেঙে দিয়েছিল মুথুপান্ডির। ভয় পেয়েছিলেন, হয়ত তাঁর কেরিয়ার শেষ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন (Commonwealth Games 2026)।
রুপো জয় (Commonwealth Games 2026)
এদিনের শুরুটা একদমই ভালো হয়নি। স্ন্যাচে প্রথম প্রচেষ্টাতেই হোঁচট খান তিনি। যদিও পরে ১২৬ কেজি তুলে ছন্দে ফেরেন। ততক্ষণে মালয়েশিয়ার অজনিল বিন বিদিন মুহাম্মদ ১৩৩ কেজি ওজন তুলে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। ক্লিন অ্যান্ড জার্কে ১৫৮ কেজিতে ব্যর্থ হওয়ার পর মরিয়া হয়ে ওঠেন মুথুপান্ডি। এরপর ১৬০ কেজি ওজন তোলেন তিনি। কিছুক্ষণের জন্য গেমস রেকর্ড তাঁর দখলে এলেও, সোনা জয় হল না। বিদিন ১৬৬ কেজি তুলে সেই রেকর্ড কেড়ে নেন।
আরও পড়ুন: FIH Youth Hockey5s: পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা ভারত, যুব হকিতে সোনার সাফল্য
মথুপান্ডির আক্ষেপ (Commonwealth Games 2026)
সোনা জয়ের একমাত্র আশায় শেষ প্রচেষ্টায় ১৭০ কেজি তোলার চরম ঝুঁকি নিয়েছিলেন মুথুপান্ডি। কিন্তু সেই দুঃসাহসী প্রয়াস ব্যর্থ হয়। রুপো গলায় উঠলেও, সোনা হারানোর দুঃখ মনে রয়েই গেছে। রুপো পেয়ে মুথুপান্ডি জানিয়েছেন, “সোনা জিততে না পারায় আমি হতাশ। আমার কোচ আমার উপর অনেক ভরসা রেখেছিলেন। তাঁর বিশ্বাস ছিল আমিই সোনা জিতব। কিন্তু আমি তাঁর সেই ভরসা রাখতে পারিনি।”



