Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কোচ গৌতম গম্ভীরের জমানায় টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে (India vs Sri Lanka)। একসময় ঘরের মাঠকে দুর্গ বানিয়ে ফেললেও সাম্প্রতিক সময়ে সেখানে পরপর টেস্ট সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা এখন বেশ কঠিন। শুভমান গিলদের সামনে একটাই শর্ত—বাকি নয়টি টেস্টের মধ্যে অন্তত সাতটিতে জয় পেতেই হবে। এই কঠিন সমীকরণের মাঝেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত, যেখানে অতীতে ভারতীয় দলের রেকর্ড খুব একটা স্বস্তির নয়।
কঠিন সমীকরণের মুখে গম্ভীর (India vs Sri Lanka)
শ্রীলঙ্কা সফরের ফলাফল এদিক-ওদিক হলেই যে কোচের ওপর সমালোচনার খড়্গ নামবে, তা ভালোই জানেন গম্ভীর। তবে সব সমালোচনার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত দল, এমনটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি।
প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী (India vs Sri Lanka)
সিরিজ শুরুর আগে দিন সাতেকের হাতে গোনা সময় রয়েছে। এর মধ্যেই শুক্রবার থেকে একটি প্র্যাকটিস ম্যাচ খেলছে ভারতীয় দল। দলের প্রস্তুতি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ গম্ভীর বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুঙ্কার দিয়ে বলেন, “জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমরা এটাও জানি, কীসের জন্য খেলতে নামছি। কঠোর পরিশ্রম করতে হবে। প্রস্তুতির সব দিকগুলো একেবারে নিখুঁত করতে হবে। টেস্টের প্রথম দিন সকালে আমরা ব্যাটিং করি কিংবা বোলিং, কোনও অসুবিধে নেই। আমাদের সামনে যা-ই প্রশ্ন আসুক না কেন, তার উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। এখন থেকেই প্রস্তুতির সমস্ত ধাপগুলো সম্পূর্ণ করতে হবে।”
ম্যাচের সময়সূচি (India vs Sri Lanka)
আসন্ন এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৫ আগস্ট গলে এবং দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোয়। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন লড়াইয়ে নামছে ভারত। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেললেও, সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ছিল না। মূলত সেই আফগানিস্তান টেস্টের মাধ্যমেই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সেরে নিয়েছে গম্ভীর বাহিনী।
নতুন মুখদের জন্য বার্তা
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সারাংশ জৈন এবং আকিব নবি (India vs Sri Lanka)। জশপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন আকিব নবি। এই দুই তরুণ তুর্কিকে বিশেষ বার্তা দিয়েছেন কোচ। সারাংশের উদ্দেশে গম্ভীর বলেছেন যে এই জায়গায় পৌঁছনোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে এবং সুযোগ পেলে এমনভাবে খেলতে হবে যাতে দেশ ও পরিবার গর্বিত হয়। অন্যদিকে আকিব নবির উদ্দেশে তাঁর মন্তব্য, গত মরশুমে সে অসাধারণ খেলেছে এবং জম্মু-কাশ্মীরকে রনজি জেতানোর জন্য বড় ভূমিকা ছিল তার।
আরও পড়ুন: AIFF Meeting: অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো, ম্যানেজার বাজাজ
এদিকে শ্রীলঙ্কার মাটিতে এই গুরুত্বপূর্ণ সিরিজে দল নামানোর আগে ভারতীয় দলের কিছুটা মাথাব্যথা বাড়াচ্ছেন অধিনায়ক শুভমান গিল। তবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে গম্ভীরের জমানায় দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।



