Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের (East Bengal)। টানা চার ম্যাচে জয়। কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East Bengal) যেন অশ্বমেধের ঘোড়া। ডুরান্ড কাপে শুরুটা ভালো না হলেও আশাবাদী লাল হলুদ সমর্থকরা। ইতিমধ্যেই মঙ্গলবার শহরে এসেছেন নাচো মনসলভে। সকালে শহরে পা রেখেই বিকেলে হাবাসের অনুশীলনে হাজির ছিলেন। তাছাড়াও বেশ কিছু বিদেশিদের মধ্যে নতুন মুখ রেখেছে ইস্টবেঙ্গল। তারা ভালো প্রোফাইল নিয়েই লাল হলুদ জার্সিতে খেলতে আসছেন। এখন দেখার ভারতের মাটিতে তারা কতটা সফল হন। একদিকে সিনিয়র দল যেমন গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গলের অন্যদিকে লাল হলুদের কলকাতা লিগের দল অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে। মঙ্গলবার ৫-১ গোলে পাঠচক্রকে হারাল ইস্টবেঙ্গল।

প্রথমার্ধের খেলা (East Bengal)
পাঠচক্রের বিরুদ্ধে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ম্যাচের বয়স তখন মাত্র ৫ মিনিট। বিজয় মুর্মুর নিখুঁত পাস থেকে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন আকাশ হেমব্রম। যদিও কিছুক্ষণ পরেই সেই গোল শোধ করে সমতা ফেরায় পাঠচক্র।

তবে সমতা বেশিক্ষণ বজায় রাখতে দেয়নি লাল-হলুদ শিবির। ২১ মিনিটে ফের বিজয়ের অ্যাসিস্ট। জটলার মধ্যে থেকে তাঁর বাড়ানো দুর্দান্ত থ্রু কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান উত্তম হাঁসদা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন উত্তম। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: Commonwealth Games 2026: জ্ঞানেশ্বরীর হাত ধরে পঞ্চম পদক এল ভারতে
দ্বিতীয়ার্ধের খেলা (East Bengal)
দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় থাকে। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আকাশ হেমব্রম। ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে ব্যবধান ৫-১ করেন মহম্মদ বিলাল। এই বড় জয়ের ফলে কলকাতা লিগে টানা চারে চার জয় তুলে নিল ইস্টবেঙ্গল।



