Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে নতুন মোড় (Abhishek Banerjee)। এবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে গিয়ে সুমিত রায়ের মায়ের হাতে নোটিস তুলে দিল বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ। তবে সুমিত কোথায় রয়েছেন, সেই বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি তাঁর মা। তিনি শুধু জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, সেটাই তাঁর একমাত্র কামনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে (Abhishek Banerjee)
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয় কর্মসূচির জন্য একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই রিসর্টের ভাড়ার টাকা এখনও পরিশোধ করা হয়নি। এই অভিযোগে রিসর্টের মালিক বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বুধবার তদন্তকারীরা সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছন। প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর দরজা খোলেন সুমিতের মা। এরপর তাঁর হাতে একটি নোটিস তুলে দেন পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ছেলে কোথায় রয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।
নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজি (Abhishek Banerjee)
এরই মধ্যে জমি দুর্নীতি এবং নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগে সুমিত রায় মেদিনীপুর জেলা পুলিশের তদন্তের আওতায় রয়েছেন। তদন্তের সূত্র ধরে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায়। পুলিশ সূত্রের দাবি, মোবাইল টাওয়ারের লোকেশন বিশ্লেষণ করেই সেখানে পৌঁছেছিলেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Bus Accident: বিজেপির কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ বাস-লরি সংঘর্ষ
এরপর থেকেই সুমিত রায়ের খোঁজ মিলছে না বলে দাবি পুলিশের। পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুক আউট নোটিস জারি করেছে। পরে তাঁর আইনজীবী কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানালেও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। ফলে সুমিত রায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।



