Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ বনাম মোহনবাগান (MB IFA)। গত কয়েক মরসুম ধরে এই ডার্বি চলছে। আইএফএ-র প্রশাসকদের ওপর ক্ষুব্ধ মোহনবাগান কর্তারা। ভিন্ন ভিন্ন জায়গায় শোনা গেছে মোহনবগান কর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন আইএফএ কর্তাদের ওপর। চলতি কলকাতা লিগের শুরুতেই বেধে গিয়েছে আইএফএ বনাম মোহনবাগান। এবার তো রীতিমত চ্যালেঞ্জ করলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধায়কে। মহিলা ফুটবল দল নিয়ে প্রশ্ন উঠতেই আইএফএ সভাপতির ওপর ক্ষোভ উগড়ে দিলেন সভাপতি দেবাশিস দত্ত। তাঁর সঙ্গে ছিলেন সচিব সৃঞ্জয় বোস।
আইএফএ সভাপতির পদত্যাগ (MB IFA)
মোহনবাগান দিবসে (MB IFA) ক্লাবে বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস। সেখানেই তাঁদের প্রশ্ন করা হয় মোহনবাগান কবে মহিলা ফুটবল দল শুরু করবে? সেই প্রশ্নের উত্তরে তাঁরা বলেন “যেদিন আইএফএ সভাপতি পদত্যাগ করবেন, সেদিন আমরা মহিলা ফুটবল চালু করব। আইএফএ প্রেসিডেন্ট যদি একটা মহিলা টিম বানায়, সেখানে আমরা কেন লড়াই করতে যাব?”

বড় ক্লাবের টিম (MB IFA)
শুধু মহিলা ফুটবল দল নিয়েই আইএফএ-এর ওপর ক্ষোভ প্রকাশ করেননি তাঁরা। বাংলার ফুটবল যে পিছিয়ে পড়েছে, তার জন্য আইএফএকে দায়ী করেছেন তাঁরা। তাঁদের কথায়, “যারা বর্তমানে আইএফএ চালায় তাদের দয়ায় আজ বাংলার ফুটবল এত পিছনে। সভাপতি তো আইএফএ ছেড়ে অন্য ক্লাবে বেশি সময় কাটান। তিনি তো অনেক বড় ক্লাবের টিম বানান। আমি তো অন ক্যামেরা বলছি”।
আরও পড়ুন: Mohun Bagan Day: মোহনবাগান দিবসে মুখ্যমন্ত্রীর সবুজ মেরুন শুভেচ্ছা
আইএফএ সভাপতির পাশাপাশি সচিবের সঙ্গেও মোহনবাগান কর্তাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। বার বার আইএফএকে নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা গিয়েছে মোহনবাগান বাগান কর্তাদের।
মহিলা দল নিয়ে প্রশ্ন (MB IFA)
ইস্টবেঙ্গলের মহিলা দল খুব সফল। তাই বার বার প্রশ্ন ওঠে মোহনবাগান কেন মহিলা দল গঠন করছে না। ক্লাবের নির্বাচনের সময় দুই পক্ষই ইস্তেহারে মহিলা টিম তৈরি করার প্রস্তাবও রেখেছিল। কিন্তু নির্বাচন হয়নি। সৃঞ্জয় বোস দায়িত্বে এসেছেন। এরপরেও মহিলা টিম নিয়ে আর কোনও প্রসঙ্গ তোলা হয়নি। তাই আইএফএকে নিয়ে যতই প্রশ্ন তুলুক মোহনবাগান, মহিলা দল নিয়ে সমর্থকদেরও প্রশ্ন রয়ে গিয়েছে ক্লাবের কাছে।



