Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: E20 অর্থাৎ ইথানল (E20) মেশানো পেট্রোল নিয়ে দেশের সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে। কিন্তু পরীক্ষামূলক পর্যায়েই সেই জ্বালানি নিয়ে উঠে গিয়েছে একগুচ্ছ প্রশ্ন। দেখে নেওয়া যাক এই জ্বালানি নিয়ে কী কী প্রশ্ন তুলছে আমজনতা?
ভারতের তেল আমদানি (E20)
ভারত তার প্রয়োজনীয় মোট তেলের ৮৫% বিদেশ (E20) থেকে আমদানি করে। তাই সরকার চিন্তা করে পেট্রোলের সঙ্গে ইথানল মেশালে বিদেশ থেকে তেল আমদানি কমে যাবে। কারণ, ইথানল তৈরি হয় দেশে প্রচুর পরিমাণে উৎপাদিত আখ ও ভুট্টা থেকে। ফলে দেশীয় কাঁচামাল ব্যবহার করে দেশেই ইথানল উৎপাদন করলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে সরকারের। এবং ও পরিবেশবান্ধব হওয়ায় দূষণও কমবে।
জনতার প্রশ্ন (E20)
পরিসংখ্যান দিয়ে সরকার দাবি করেছে পেট্রোলে ইথানল মিশ্রণে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত সরকারের ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা বেঁচেছে। এবং কৃষকরা ১.৫০ লক্ষ কোটি টাকা বেশি পেয়েছে। তবে জনতা ইথানল মেশানো নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। কিন্তু তার কোনও উত্তর নেই কারও কাছে!
- প্রশ্ন ১- প্রতি লিটার পেট্রোলে ২০% বিকল্প বেড়ে গিয়েছে। তা সত্ত্বেও সাধারণ জনতার জন্য পেট্রোলের দাম সস্তা হয়নি কেন? সরকারের লাভ হলে জনতারও তো লাভ হওয়া উচিত ছিল?
- প্রশ্ন ২- ইথানল কেনার দাম সরকার প্রতিবছর প্রকাশ করে। ৪ বছর আগে ভুট্টা থেকে উৎপাদিত ইথানলের দাম ছিল ৫৩ টাকা/লিটার। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭২ টাকা/লিটার। কিন্তু সরকার স্বীকার করে নিয়েছে, ট্যাক্স দেওয়ার আগে ইথানলের দাম পেট্রোলের থেকে বেশি পড়ছে। তার মানে E20 এর থেকে পেট্রোল সস্তা হবে। কিন্তু তা হয়নি!
- প্রশ্ন ৩- তাহলে E20- এর জন্য কাদের গাড়ির মাইলেজ কমছে, ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, গাড়িতে হঠাৎ আগুন লেগে যাচ্ছে? দেশের বিদেশি মুদ্রা বাঁচছে। তাহলে, তাহলে আমজনতারও তো ফয়দা হওয়া উচিৎ!
- প্রশ্ন ৪- বিশুদ্ধ দুধের সঙ্গে টোন দুধ পাওয়া যায়। গ্যাসের সিলিন্ডার বিনা ভরতুকি ও ভরতুকিতে পাওয়া যায়। তাহলে পাম্পে E20 এবং সাদা পেট্রোল- দুই’ই কেন পাওয়া যাবে না? যারা নতুন গাড়ি কিনছেন, তাদের দেওয়া হোক E20, আর যাদের পুরনো গাড়ি, তারা সাদা পেট্রোল নিক। এটা করা এতটাও কঠিন নয়। নাকি সরকারের ভয় ছিল! জনতাকে বিকল্প দিলে, তারা কোনটা বেছে নেবে, তা সকলেরই জানা।
- প্রশ্ন ৫- আরও একটা প্রশ্ন উঠছে। ইথানল তৈরি হয় আখ ও ভুট্টা থেকে। এই ভুট্টা থেকেই মুরগির খাবার তৈরি হয়। তার থেকে গরীবের পেট ভরে। আর দানার দাম বাড়লে ডিম, দুধের দামও বাড়বে। খাবারের দাম বাড়বে। তেলের দাম বাড়লেও বাড়বে। কিন্তু জানা গিয়েছে, ইথানলের চাহিদা দেশে এতটাই বেড়ে গিয়েছে যে, ভুট্টা বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। বিদেশি তেল আমদানি কমাতে গিয়ে বিদেশি ভুট্টা আমদানিতেও না খরচা আরও বেড়ে যায়!
আরও পড়ুন: Weather Alert: স্বস্তি নেই, বৃহস্পতিতেও ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
অর্থাৎ পেট্রোলের পুরো ট্যাক্স। আর ইথানল মহার্ঘ!


