Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে খুলছে বারাসত স্টেডিয়াম। লিগের ম্যাচ দিয়েই আবার পুরোনো ছন্দে ফিরছে বাংলার এই মাঠ। সংস্কারের কাজ শেষ(CFL Derby)। গত মরসুমেই কলকাতা লিগের হাই-ভোল্টেজ ডার্বি হওয়ার কথা ছিল শহরতলির এই স্টেডিয়ামে। কিন্তু শেষ মুহূর্তে তা পরিবর্তন হয়ে কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হয়। তবে এবার আর হতাশা নয়, আগামী ৭ আগস্ট বারাসত স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে কলকাতা লিগ। ইউনাইটেড কলকাতা বনাম খিদিরপুর ম্যাচটি আয়োজিত হবে বারাসাত স্টেডিয়ামে।
অনিশ্চয়তার মুখে কলকাতা লিগের ডার্বি (CFL Derby)
মাঠের সুখবর মিললেও, লিগের ডার্বি ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। আইএফএ পক্ষে সঠিক সিকোয়েন্স সূচি তৈরি করা সম্ভব হয়নি। তাই আগের সূচি অনুযায়ী ষষ্ঠ রাউন্ডে ডার্বি নির্ধারিত থাকলেও তা হয়ত সম্ভব নয়।
দুই প্রধানের বর্তমান পরিস্থিতি
ঘরোয়া লিগে ইতিমধ্যেই চারটি করে ম্যাচ খেলে ফেলেছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল ৪টি ম্যাচের সবকটিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে লাল হলুদ শিবির। তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছে মোট ১৪টি গোল। এর মধ্যে পাঠচক্রের বিরুদ্ধে ৫-১ গোলের বড় জয়ও রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ৩ আগস্ট, প্রতিপক্ষ বেহালা এসএস। মোহনবাগান ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সবুজ-মেরুন ব্রিগেড। তাদের সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে রয়েছে ভবানীপুর ক্লাব। ফলে মোহনবাগানের পরবর্তী ভবানীপুর ম্যাচটি লিগের খেতাবি লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৭ আগস্ট। উল্লেখ্য, এর আগের ম্যাচে সবুজ মেরুন ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে হারিয়েছিল।
রেফারিং বিতর্ক (CFL Derby)
ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে সেই ম্যাচের শেষলগ্নে মাঠে ও মাঠের বাইরে তৈরি হয়েছিল চরম নাটকীয় পরিস্থিতি। ম্যাচের ৮৭ মিনিটে সায়নকে ফাউল করায় লাল কার্ড দেখেন অমিত টুডু। এরপর দুই দলের ফুটবলাররা মারামারিতে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখেন জবি জাস্টিনও।
আরও পড়ুন: India Asian Cup: সেপ্টেম্বরে বড় মঞ্চে মাঠে নামছে ভারত
পাশাপাশি, মোহনবাগান দলের (CFL Derby) গোল বাতিল হওয়া এবং সহকারী রেফারিকে কার্ড দেখানোর মতো নজিরবিহীন ঘটনাও ঘটে। সামগ্রিক এই ঘটনায় রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। এমনকি ম্যাচ শেষে তাঁবুতে ফেরার সময় জবি জাস্টিনের সঙ্গে ক্ষুব্ধ সমর্থকদের বচসা বাঁধলেও, পরে তিনি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন।



