Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের কাছে ৮২ রানে হেরে শাস্তির মুখে প্যাট কামিন্স (Pat Cummins)।
বড় ব্যবধানে হার হায়দরাবাদের (Pat Cummins)
২০২৬ সালের আইপিএল-এ যে কখন দান উল্টে যাবে কেউ সেটা জানে না। হায়দরাবাদকে নিয়ে সমর্থকদের যখন আশার বেলুন উড়তে শুরু করেছে সেই সময়েই গুজরাটের কাছে লজ্জাজনক হার। একে তো হারের লজ্জা তার মধ্যে দলের অধিনায়ক প্যাট কামিন্সকে পড়তে হল শাস্তির মুখে (Pat Cummins)।
গুজরাটের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যান ঈশান কিষাণ, অভিষেক শর্মারা। তবে ম্যাচ হারের পর আরও খারাপ খবর সামনে এসেছে। আইপিএল-এর গভর্নিং কাউন্সিল কামিন্সের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত ঘোষণা করেছে।

শ্রেয়স আইয়ারদের তালিকায় এবার নাম তুললেন অজি তারকা পেসার। ম্যাচে স্লো ওভার রেটের কারণে হায়দরাবাদ অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএল-এর আচরণবিধি ২.২২ ধারা ভাঙ্গায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে কামিন্সকে। তবে যেহেতু এটি তাঁর প্রথম ভুল তাই তাঁর জরিমানার অঙ্ক নূন্যতম। তবে এরপর আবার এই ভুল করলে সেই অঙ্ক বাড়বে। এর আগে পাঞ্জাব অধিনায়ক দুইবার এই একই ভুল করেছিলেন।
আরও পড়ুন: Food Department: রেশনে বড় বদল! দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
আইপিএল অনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স স্লো ওভার রেট বজায় রাখার কারণে জরিমানার মুখে পড়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে দল সময় মতো ওভার শেষ করতে পারেনি তারা। যেহেতু এটি এই মরশুমে প্রথম বারের ভুল, তাই ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ এর পাশাপাশি দলকেও সতর্ক করা হয়েছে।
ম্যাচে গুজরাট বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় SRH। ওপেনিং থেকে মিডল অর্ডার কেউই জুটি গড়ে রান তুলতে পারেনি। ৮৬ রানেই ব্যাটিং লাইন-আপ ভেঙে গুঁড়িয়ে দেন গুজরাটের বোলাররা। এই দিন গুজরাটের রাবাডা, হোল্ডার, সিরাজরা নিজেদের সামনে দাঁড়াতেই দেননি হায়দরাবাদের ব্যাটারদের (Pat Cummins)।


