Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: মঙ্গলবার থেকে বৃহস্পতিবার—প্রায় ৩০ (Tulu Mandal) ঘণ্টার টানা তল্লাশির পর সামনে এসেছে বিপুল সম্পত্তির খোঁজ। বীরভূমের কথিত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে উদ্ধার হয়েছে তাল তাল সোনা, বান্ডিল বান্ডিল নগদ টাকা এবং একাধিক মূল্যবান সম্পত্তির নথি। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এত বিপুল সম্পত্তি একদিনে তৈরি সম্ভব নয় এবং এর নেপথ্যে রাজনৈতিক মদত ছিল।
কী কী বাজেয়াপ্ত হল? (Tulu Mandal)
শুভেন্দু অধিকারীর দাবি, টুলু মণ্ডলের (Tulu Mandal) বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৯৩ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি ৫৩ লক্ষ টাকা নগদ, ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো এবং ৬৩ গ্রাম প্ল্যাটিনাম বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ৩টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার ও সিপিইউ, ২টি পেনড্রাইভ।
যানবাহনের মধ্যে বাজেয়াপ্ত হয়েছে ৮৩টি ট্রাক ও ডাম্পার এবং বিএমডব্লিউ, অডি-সহ মোট ২৪২টি গাড়ি।
৩০০ বিঘা সম্পত্তির খোঁজ (Tulu Mandal)
মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত মোট ২১টি সম্পত্তির (Tulu Mandal) সন্ধান মিলেছে। এর মধ্যে রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং এবং ২টি স্টোন ক্রাশার। সব মিলিয়ে প্রায় ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
টুলুর দুর্নীতিতে মমতার যোগ?
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এত বড় দুর্নীতি তৎকালীন সরকারের মদত ছাড়া সম্ভব নয়। তাঁর কথায়, এতদিন ধরে এই দুর্নীতি চললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “এত সম্পত্তি তো একদিনে হয় না। উঁচুতলা থেকে নির্দেশ না গেলে এত বড় চক্র চলতে পারে না।” তবে একইসঙ্গে তিনি জানান, এই মামলায় যাঁরা জড়িত, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। দুর্নীতির মূল মাথাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: India Use Ethanol: পরিকাঠামো ছাড়াই চালু E20, সরকারের সিদ্ধান্তে প্রশ্ন সর্বস্তরে
এখনও অধরা টুলু মণ্ডল
এদিকে, এখনও পলাতক টুলু মণ্ডল। মুখ্যমন্ত্রীর অনুমান, গত ৪ মে-র পরই তিনি বিদেশে পালিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছেন। তবে রাজ্য পুলিশের তদন্তের উপর আস্থা রেখে শুভেন্দু অধিকারী বলেন, তদন্তকারীরা খুব শীঘ্রই টুলুকে খুঁজে বের করতে সক্ষম হবেন।


