Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: কলকাতা পুলিশ প্রশাসনে (Kolkata Police Reshuffle) এক বড়সড় রদবদল ও পদোন্নতির খবর সামনে এলো। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা অনুযায়ী একদিকে যেমন কলকাতা পুলিশের একাধিক ইনভেস্টিগেটিং ক্যাডারের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের ‘অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ’ বা এসিপি (ACP) পদে উন্নীত করা হয়েছে, তেমনই কমিশনারের বিশেষ আদেশে রদবদল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থানার ওসি এবং অন্যান্য অফিসারদের পদে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে চলেছেন কলকাতা পুলিশের ৮ জন অভিজ্ঞ ইন্সপেক্টর।
রদবদলের তালিকা (Kolkata Police Reshuffle)
- সত্যপ্রকাশ উপাধ্যায় (দক্ষিণ-পশ্চিম ডিভিশন) উন্নীত হচ্ছেন এসিপি Port Division পদে।
- রাজেশ কুমার সিং (ডিটেক্টিভ ডিপার্টমেন্ট) হচ্ছেন এসিপি South East Division। (Kolkata Police Reshuffle)
- সঞ্জীব গুহ (ভিজিল্যান্স কমিশন) পাচ্ছেন এসিপি Detective Department-এর দায়িত্ব।
- সৌমিলা বসু (Special Task Force বা STF) উন্নীত হচ্ছেন এসিপি Detective Department পদে, পাশাপাশি তিনি ভবানীপুর থানার Officer-in-Charge (Additional Charge)-এর দায়িত্বও সামলাবেন।
দেবাশিস দত্ত যাচ্ছেন ACP Security Control Organisation হিসেবে। - দিলীপ মিত্র হচ্ছেন ACP Special Branch।
- রবিন হালদার নিযুক্ত হচ্ছেন ACP Wireless Branch পদে।
- রামল কাজী সাহা দায়িত্ব নিচ্ছেন ACP Traffic Department-এর।
অন্য একটি পৃথক বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে মোট ১৮ জন ইন্সপেক্টর ও উইমেন ইন্সপেক্টরের রদবদল করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ থানার ওসি (OC) পদে পরিবর্তন আনা হয়েছে।
- ভবানীপুর থানার ওসি রাজীব চট্টোপাধ্যায়-কে বদলি করা হলো STF-এ।
- গার্ডেনরিচ থানার ওসি দিলীপ সরকার পাঠাচ্ছেন ট্রাফিক ডিপার্টমেন্টে। অন্যদিকে রবীন্দ্র সরোবর থানার অতিরিক্ত ওসি প্রতীক মুর্মু হচ্ছেন গার্ডেনরিচ থানার নতুন ওসি।
- মেটিয়াবুরুজ থানার ওসি অখিলেশ ঝা বদলি হচ্ছেন ডিটেক্টিভ ডিপার্টমেন্টে (DD)। ট্রাফিক বিভাগ থেকে সায়ন্তন বিশ্বাস হচ্ছেন মেটিয়াবুরুজ থানার নতুন ওসি।
- এছাড়া এসবি (Special Branch) থেকে কৌশিক সরকার-কে পাঠানো হচ্ছে ডিটেক্টিভ ডিপার্টমেন্টে
আরও পড়ুন: Weather Update: সপ্তাহান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! একাধিক জেলায় হলুদ সতর্কতা
প্রশাসনিক ও জনস্বার্থের স্বার্থেই এই ব্যাপক রদবদল ও পদোন্নতি বলে লালবাজার সূত্রে খবর।


