Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের (Annapurna Yojana) প্রত্যেক যোগ্য মহিলা উপভোক্তা পাবেন ৩০০০ টাকা করে। কিন্তু ফর্ম ফিল আপ করলেও টাকা ঢোকেনি অনেকের অ্যাকাউন্টে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ অগাস্টের মধ্যেই টাকা পাবেন সকলে, কিন্তু তার মাঝেই এল মন খারাপের খবর।
কারণ, সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আর দেখা যাচ্ছে না আবেদনকারীদের স্ট্যাটাস দেখার আলাদা লগ-ইন অপশন। ফলে যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁরা নিজেদের বর্তমান অবস্থান জানতে পারছেন না।
উধাও একটি লগ-ইন উইন্ডো (Annapurna Yojana)
আগে পোর্টালে সাধারণ উপভোক্তা এবং সরকারি (Annapurna Yojana) আধিকারিকদের জন্য আলাদা লগ-ইন ব্যবস্থা ছিল। কিন্তু এখন শুধুমাত্র একটি লগ-ইন উইন্ডো দেখা যাচ্ছে। কেন এই পরিবর্তন, তা নিয়ে সরকারিভাবে এখনও কোনও ব্যাখ্যা মেলেনি। অনেকের ধারণা, এটি সাময়িক প্রযুক্তিগত সমস্যা হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, স্ট্যাটাস আপডেটের কাজ চলায় এই অংশটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়নি
এদিকে এখনও আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়নি। তাই যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ আবেদন সংক্রান্ত অপশনও আপাতত দেখা যাচ্ছে না।
সরকারের দাবি, ইতিমধ্যেই এক কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং আরও বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে শীঘ্রই টাকা পৌঁছে যাবে। তবে যাঁদের নথি এখনও যাচাই চলছে বা আবেদন ‘আন্ডার ইনকোয়ারি’ অবস্থায় রয়েছে, তাঁদের ক্ষেত্রে যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই অর্থ দেওয়া হবে।


