Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় সই জাল কান্ডে সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৩ সপ্তাহ পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দেওয়া হল(Signature Row)। সই জাল কান্ডে সিআইডির নোটিশ খারিজ এবং রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন।
রক্ষাকবচ পেলেন অভিষেক (Signature Row)
রক্ষাকবচের তিন সপ্তাহ সময়কালের মধ্যে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। তবে সিআইডির জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থাকে তদন্তের স্বার্থে প্রয়োজনে তল্লাশি সহ অন্যান্য পদক্ষেপ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
হাজিরার নোটিশ পাঠানো যাবে (Signature Row)
২৪ ঘন্টা সময় দিয়ে হাজিরার নোটিশ পাঠাতে পারবে তদন্তকারী সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভবানীভবনে গিয়ে সিআইডি আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। ২ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।
আরও পড়ুন: School Cash Scandal: প্যাকেটবন্দি কোটি কোটি টাকা, গুনতে আনতে হল মেশিন! তোলপাড় কাঁচরাপাড়া
ভবানীভবনে হাজিরার নির্দেশ (Signature Row)
বিচারপতি কৌশিক চন্দ বলেন বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি-র নোটিশে ভবানীভবনে হাজিরা দিতে হবে। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। বিকাল ৪টেয় তিনি কলকাতায় ফিরবেন। বিচারপতি বলেন তারপরে তিনি গিয়ে সিআইডি দফতরে দেখা করুন।



