Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পাত্রসায়েরের দাপুটে তৃণমূল নেতা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তাকে হাফপ্যান্ট পরিয়ে এলাকায় ঘোরালেন পুলিশ (Bankura)। এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজস ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে বাঁকুড়ায় গ্রেফতার হয়েছিলেন মমতা তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত।

অভিযোগ করতে বাধা (Bankura)
জানা গেছে চলতি বছর ৩০ মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে পাত্রসায়েরের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক ও তার মা রুম্পা মল্লিক এর বিরুদ্ধে। মৃতা নাবালিকার পরিবার সেসময় পাত্রসায়ের থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে চাইলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত ও তার স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেন বলে অভিযোগ।
রাজনৈতিক প্রভাব (Bankura)
অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে সেসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার ময়নাতদন্ত না করিয়ে পুড়িয়ে দেওয়া হয় দেহ। রাজ্যে পালাবদলের পর গত ১১ জুলাই অভিযুক্ত রোহিত ও তাঁর মা রুম্পার বিরুদ্ধে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। এরপরই পাত্রসায়ের থানার পুলিশ গ্রেফতার করে ওই দুজনকে। ১১ই জুলাই ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ।
তৃণমূল জেলা সভাপতি (Bankura)
জানা গেছে ধৃত ওই ২ জনকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনায় তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত ও তার স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের যোগসাজসের সূত্র হাতে পায় পুলিশ। এরপর ১২ ই জুলাই রাতে পূরবী দত্ত মল্লিককে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। এবং গত মঙ্গলবার রাতে তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তকে গ্রেফতার করে পুলিশ।
বিশাল পুলিশ বাহিনী (Bankura)
ধৃতেদের বিরুদ্ধে রহস্যমৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করা ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার অভিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে মহকুমা আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
আজ সুব্রত দত্তকে পাত্রসায়ের হাসপাতাল থেকে থানা পর্যন্ত হাফপ্যান্ট পরিয়ে এলাকা ঘোরায় পাত্রসায় থানার পুলিশ। যেকোনো ধরনের অপরিতিকর পরিস্থিতি বেড়াতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী ।



