Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুস্কা জোয়ারদার: বেঙ্গল ওয়েব সলিউশন এর আয়োজনে ঊষা উত্থুপ এর সঙ্গীত (Usha Uthup) জীবনের জার্নি নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘পার্কস্ট্রিট টু বোম্বে’ শিরোনামের এক মিউজিক্যাল অনুষ্ঠান। ২ অগাস্ট, সন্ধ্যেয় নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনায় ছিলেন মেট্রো ফার্মার ড. সৌরভ কুমার ঘোষ ও সোমনাথ ঘোষ।
প্রবীণ থেকে নবীন দর্শক (Usha Uthup)
প্রিয় শিল্পীর অনুষ্ঠান দেখতে এসেছিলেন বেশ কয়েক (Usha Uthup) প্রজন্মের মানুষ। ছিলেন প্রবীণ থেকে নবীন দর্শক-শ্রোতারা। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পরিপূর্ণ। এদিনের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে শিল্পীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন বাচিকশিল্পী শৌভিক ভট্টাচার্য। কথায় কথায় উঠে আসে শিল্পীর তার বর্ণময় সঙ্গীত, কর্মজীবন এবং ব্যক্তি জীবনের কথা। এ শহর তাকে অনেক কিছু দিয়েছে। কলকাতা তাকে জীবনসঙ্গী দিয়েছে, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছে। এই পর্বের বাক্যালাপে দর্শকদের সামনে উঠে আসে তার জীবনের অনেক জানা-অজানা কথা। তারপরেই ছিল ঊষা উত্থুপ এর একক সঙ্গীতের উপস্থাপনা।

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য কি বিদেশে যেতে পারবেন? মামলার দ্রুত শুনানির আর্জি অভিষেকের
গানে গানে পরিপূর্ন
শিল্পীর পরিবেশনায় ছিল দম মারো দম, রম্বা হো হো, কোয়ি ইয়াহা আহা নাচে নাচে, হরি ওম হরি সহ আরও নানা স্বাদের গান। যে সব গান শিল্পী প্রায় যুগের পর যুগ ধরে গেয়ে আসছেন। এদিন অনুষ্ঠানের শুরুতে ছিল আরও একটি চমক। দেবজ্যোতি মিশ্র ও তার মিউজিক ট্রুপ ঊষাজি কে শ্রদ্ধা জানান গানে গানে। এই বিপুল পরিমাণ দর্শক সমাগমে আনন্দিত ঊষা উত্থুপ জানান, “দর্শকদের প্রতিক্রিয়ায় আমি খুবই মুগ্ধ এবং আনন্দিত। এমন আরেকটি অনুষ্ঠানের অপেক্ষায় আছি।”


