Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রজেক্ট হিসেবে (Ramayana) আলোচনায় রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। সম্প্রতি পাকিস্তানের করাচিতে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের হাতে ছবির পোস্টার দেখা যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রতিবেশী দেশে কি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি?
কোন কোন দেশে মুক্তি রামায়ণের? (Ramayana)
প্রযোজনা সংস্থার পরিকল্পনা (Ramayana) অনুযায়ী, বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছবিটি মুক্তির লক্ষ্য রাখা হয়েছে। প্রায় ৫০ হাজার পর্দায় প্রদর্শনের পরিকল্পনার কথাও উঠে এসেছে। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও, ভিএফএক্স সংস্থা ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস যৌথভাবে ছবিটি তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স, আর ভারতের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ধর্মা প্রোডাকশন।
পাকিস্তানে পাবে মুক্তি?
তবে পাকিস্তানে ছবিটির মুক্তি নিয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা নেই। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের টানাপোড়েনের কারণে সে দেশে ভারতীয় ছবির মুক্তি নিয়ে নানা বিধিনিষেধ রয়েছে। ভারতীয় সিনেমার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র বা এনওসি পাওয়া নিয়েও অনিশ্চয়তার কথা প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: Mid Day Meal: শিশুদের পাতে পোকা মেশানো খাবার? তালাবন্দি শিক্ষিকা-সহায়িকা
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ পার্ট ১’ মুক্তি পাওয়ার কথা ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব আসার কথা ২০২৭ সালের দীপাবলিতে।


