Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের স্কুলশিক্ষায় বড়সড় সংস্কারের পথে এগোচ্ছে বিজেপি সরকার। ‘সিলেবাস-কাম-কারিকুলাম কমিটি’(New School Syllabus)গঠনের পর মঙ্গলবার অনুষ্ঠিত হল কমিটির প্রথম বৈঠক। বৈঠকের পর শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, ”ছাত্রসমাজকে কি করে আজকের এবং আগামী দিনের উপযোগী করে গড়ে তোলা যায়, তার জন্য যে শিক্ষা পদ্ধতি, যে বিষয়, সেগুলোই সিলেবাস কমিটি তৈরি করবে। আমরা একটি সিলেবাস কমিটি তৈরি করেছি। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবাশীষ চ্যাটার্জি। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মাননীয় শিক্ষাবিদগণ সেখানে আছেন। মূলত সকলেই তারা শিক্ষা পেশার সঙ্গে যুক্ত।”
২০২৮ থেকে নতুন সিলেবাস চালুর লক্ষ্য(New School Syllabus)
শিক্ষামন্ত্রীর দাবি, ২০২৭ সালের মধ্যে পাঠ্যক্রম পর্যালোচনার কাজ শেষ হবে এবং ২০২৮ সাল থেকে নতুন সিলেবাস(New School Syllabus) কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ”২০২৮ সালে আমাদের একটি খুব বড় পরিকল্পনা রয়েছে। এবছর যেহেতু সময় আমাদের হাতে কম, সে কারণে আমরা সম্পূর্ণ সেটাকে পুনর্গঠনের জায়গায় আমরা যাচ্ছি না। ২০২৮-এর সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ অনুসারে আমাদের একটি সম্পূর্ণ কারিকুলাম তৈরি হবে।”

ইউনিফর্মের পর এবার পাঠ্যক্রমেও বদলের ইঙ্গিত(New School Syllabus)
এর আগেই স্কুল ইউনিফর্ম থেকে ‘বিশ্ব বাংলা’ লোগো বাদ দেওয়া এবং ইউনিফর্মের রঙে পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই ধারাবাহিকতায় পাঠ্যক্রমেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। সরকারের দাবি, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবই ও সিলেবাস পর্যালোচনা করে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: ‘মানুষকে না বুঝিয়েই ইথানল চাপিয়ে দিচ্ছে সরকার’, বিস্ফোরক অভিযোগ অধীরের
পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের মূল্যায়ন, পরীক্ষার চাপ কমানো এবং দক্ষতাভিত্তিক শিক্ষার উপরও জোর দেবে এই কমিটি। নতুন পাঠ্যক্রমকে ঘিরে সরকারের প্রত্যাশা, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে জাতীয় শিক্ষানীতির কাঠামোর সঙ্গে আরও সুসংহত করা। তবে এই পরিবর্তন কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর।
আরও পড়ুন: Mamata Banerjee: নতুন ইতিহাস তৈরি করতে সাহায্য করুন- মমতার মামলায় হাইকোর্টে আর্জি কল্যাণের


