Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে একের পর এক নাটকীয় মোড় দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে (Kone Dekha Alo)। বনলতার ষড়যন্ত্র, অনুভবের জীবনের বড় সিদ্ধান্ত এবং লাজুর অন্তর্দ্বন্দ্ব সব মিলিয়ে এখন গল্প পৌঁছে গিয়েছে এক আবেগঘন পর্যায়ে। সম্প্রতি আইনি বিচ্ছেদের মাধ্যমে অনুভব ও বনলতার দাম্পত্যের ইতি ঘটেছে। আর সেই ঘটনার পরেই অনুভব নিজের মনের কথা জানিয়ে দিল লাজুকে। কিন্তু সমাজ, দায়িত্ব এবং সম্পর্কের টানাপোড়েনে কি সত্যিই নতুন অধ্যায় শুরু হবে? নাকি ভালোবাসা আবারও হার মানবে বাস্তবের কাছে?
বনলতার সব চক্রান্তের পর শেষ পর্যন্ত ডিভোর্স (Kone Dekha Alo)
অনেকদিন ধরেই বনলতার একের পর এক ষড়যন্ত্রে অতিষ্ঠ ছিল অনুভব। নিজের স্বার্থে মিথ্যার আশ্রয় নেওয়া, পরিবারকে বিভ্রান্ত করা থেকে শুরু করে মা হওয়ার ভুয়ো নাটক সবকিছুই শেষ পর্যন্ত প্রকাশ্যে চলে আসে। এই ঘটনার পর অনুভব স্পষ্ট জানিয়ে দেয়, আর কোনওভাবেই বনলতার সঙ্গে সংসার চালিয়ে যাওয়া সম্ভব নয়। আইনি পরামর্শও বনলতার পক্ষে ছিল না। তার আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি চালিয়ে গেলে উল্টে বনলতাই বড় বিপদে পড়তে পারে। অতীতের যেসব অপরাধের মামলা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলিও নতুন করে খোলার সম্ভাবনা তৈরি হয়। পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত বনলতা বাধ্য হয় অনুভবকে ডিভোর্স দিতে।

অনুভবের আবেগঘন স্বীকারোক্তি (Kone Dekha Alo)
বিচ্ছেদের পর অনেকেই ভেবেছিলেন অনুভবের জীবনে হয়তো নতুন কোনও চরিত্রের আগমন ঘটবে। কিন্তু গল্প অন্যদিকে মোড় নেয়। অনুভব আবারও নিজের ভালোবাসার কথা জানায় লাজুকে। বহুদিন ধরে মনের মধ্যে জমে থাকা আবেগ উজাড় করে দিয়ে সে জানায়, লাজুও তাকে ভালোবাসে, কিন্তু সমাজের ভয় এবং পারিবারিক দায়িত্বের কারণে সেই অনুভূতি প্রকাশ করতে পারছে না। অনুভবের কথায় স্পষ্ট ছিল তার অপেক্ষা করার অঙ্গীকার। সে জানায়, “সুদেবকে ডিভোর্স দিয়ে তুমি আসবে আমার জীবনে? আমি তোমায় বিয়ে করতে চাই। আমার কোনও তাড়া নেই। তুমি যতদিন অপেক্ষা করতে বলবে, আমি ততদিন অপেক্ষা করব। আমি তোমার সঙ্গে সারাজীবন কাটাতে চাই।”
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: ‘মানুষকে না বুঝিয়েই ইথানল চাপিয়ে দিচ্ছে সরকার’, বিস্ফোরক অভিযোগ অধীরের

লাজুর দ্বিধা—ভালোবাসা নাকি দায়িত্ব?
অনুভবের কথায় আবেগপ্রবণ হলেও লাজু নিজের অবস্থান থেকে একচুলও সরে আসে না। তার মতে, এই ধরনের কথা শোনা পর্যন্ত তার কাছে পাপের সমান। তখনই অনুভব প্রশ্ন তোলে, “কিসের পাপ, কিসের পুণ্য? কে তৈরি করেছে এই নিয়ম? নিজের মনের চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না।” কিন্তু লাজুর উত্তর ছিল আরও বাস্তবসম্মত। সে জানায়, নিজের সুখের জন্য স্বামী সুদেবকে ছেড়ে যাওয়ার কথা সে ভাবতেই পারে না। গ্রামের সামাজিক পরিবেশ, মানুষের বিচার এবং সম্পর্কের মূল্য শহরের থেকে সম্পূর্ণ আলাদা। লাজুর কথায়, “ভালোবাসাই জীবনের সব নয়। নিজের সুখের জন্য আমি কাউকে ছেড়ে যেতে পারব না। আমি এতটা নিষ্ঠুর নই।”



