Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লোহিত সাগরে ফের আতঙ্ক ছড়াল বাণিজ্যিক (Cargo Ship Attacked) জাহাজে হামলার ঘটনায়। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে প্রজেক্টাইলের আঘাতের পর সেটি উল্টে গিয়ে শেষ পর্যন্ত ডুবে যায়। তবে বড় দুর্ঘটনার মধ্যেও স্বস্তির খবর, জাহাজে থাকা ১৪ জন নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে।
হামলার জেরে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত (Cargo Ship Attacked)
জানা গেছে, MSV Faize Noore Oliya নামের কার্গো (Cargo Ship Attacked) জাহাজটি লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়ে। ইয়েমেনের বন্দর শহর হোদেইদার দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে। হামলার জেরে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তলিয়ে যায়।
ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের গার্ডস (Cargo Ship Attacked) অফ দ্য রিপাবলিক জানিয়েছে, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। উদ্ধার হওয়ার পর সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হয়েছে।
উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার
ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত নাবিকদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই হামলার তীব্র নিন্দাও জানিয়েছে ভারত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একই সঙ্গে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে কেন্দ্র।


