Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিধু মান্ডি, বাঁকুড়া: পার্কের পুরোনো ঐতিহ্য ও গরিমা (Chechuria Eco Park) ফেরাতে স্থানীয় বিধায়ক সহ বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিদর্শন ও দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী। এছাড়াও উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র, মুখ্য বনপাল, পাঞ্চেৎ ডিএফও, স্থানীয় রেঞ্জ অফিসার এবং দফতরের অন্যান্য অফিসার ও কর্মীরা।
জনপ্রিয় ইকোপার্ক (Chechuria Eco Park)
উল্লেখ্য, বাম আমলে তৈরী তালডাংরার চেঁচুড়িয়া ইকোপার্ক (Chechuria Eco Park) জেলা সহ রাজ্যের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। পার্কে দেখা যেত বিভিন্ন প্রজাতির পাখি, ময়াল সাপ সহ তার বাসস্থান, ময়ুর, হরিণ সহ নানান প্রাণী। পার্কের জলাধারে মিলত বোটিং পরিষেবা। এছাড়াও পর্যটকদের পিকনিক করার জন্য বিভিন্ন শেড, সময় কাটানোর জন্য বিভিন্ন পরিবেশ। পাশাপাশি ছোটদের মনোরঞ্জন করার জন্যও ছিল নানান বিষয়। কিন্তু অভিযোগ উঠছে গত তৃণমূল জামানা থেকেই সেসবকিছু ধ্বংসস্তুপে পরিণত শুরু করেছিল। বর্তমানে পার্কটির অবস্থা যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অপরূপ সৃষ্টির ধ্বংসাবশেষ। তবে এই পার্ককে সাজিয়ে তুলতে ইতিমধ্যেই বনমন্ত্রীর কাছে ডিপিআর জমা দেন তালডাংরার বিধায়ক। ফের বন-প্রতিমন্ত্রীর পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তালডাংরাবাসী।
এদিনের পরিদর্শনের প্রসঙ্গে তালডাংরার বাসিন্দা তনময় (Chechuria Eco Park) মন্ডল বলেন, “একসময় জেলা শহর রাজ্যের মানুষের কাছে এই চেঁচুরিয়া ইকোপার্ক অত্যন্ত জনপ্রিয় ছিল বিভিন্ন জীবজন্তু দেখার পাশাপাশি জলাধারে ভোটিং করার সুবিধাসহ শিশুদের মনোরঞ্জন করার একাধিক জিনিসপত্র তৈরি করা হয়েছিল। পার্ক নতুনভাবে গড়ে উঠলে পর্যটন প্রেমীরা সহ সমগ্র নাগরাবাসী অত্যন্ত আনন্দিত হবে এবং এলাকার আর্থিক ও সামাজিক দিক থেকে মান উন্নয়ন ঘটবে।”
বন-প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি (Chechuria Eco Park)
এই বিষয়ে রাজ্যের বন-প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, “প্রথমে অরণ্য রক্ষ্যা করতে হবে, এবং অরণ্যসুন্দরীকেও রক্ষা করতে হবে। তার জন্য তিনি কাজও করে চলেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন। সেই মত আমি এবং এমআইসি দুজনেই চেষ্টা করছি কোথায় কি উপস্থিতি আছে তা সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যে দফতর থেকে ডিএফও এর কাছে এবিষয়ে ডিপিআর জমা দেওয়ার বিষয়ে নির্দেশ এসেছে এবং আধিকারিকরাও ডিপিআর তৈরী করে ফেলেছেন দফতরে পাঠানোর জন্য। আগামীদিনে চেচুঁড়িয়া ইকোপার্কের যে ঐতিহ্য বা গরিমা ফিরিয়ে দেবো মানুষের কাছে”
আরও পড়ুন: Abhishek Banerjee: হাইকোর্টে আবারও ধাক্কা অভিষেকের, মিলল না বিদেশ যাত্রার অনুমতি
অন্যদিকে তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র বলেন, “এই পার্কটি আমি ছোট থেকে দেখছি। এখানে অনেক পশুপাখি হরিণ ময়ূর সমস্ত কিছুই দেখতে পাওয়া যেত, প্রচুর মানুষের ভিড় হত এই পার্কে। তবে লক্ষ্য করেছি তৃণমূল জামানা থেকে এই জায়গাটি নষ্ট হতে শুরু করে। বর্তমানে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর এই পার্কটিকে নতুন ভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিই। সেই মতো আমি বনমন্ত্রীর হাতে পার্ক সাজিয়ে তোলার দাবিতে ডিপিআর জমা দিয়েছি। এবং এদিন পার্ক আমাদের বন দফতরের মন্ত্রী দিবাকর ঘরামী পরিদর্শন করলেন। আমি নিজেও উনার পার্ককে সাজিয়ে তোলার বিষয়ে কথা নানান বলেছি। আমাদের সরকার কথা দিয়েছে মানে পার্ক তার আগের রুপ ফিরে পাবে। এছাড়াও এই পার্ক আগের ঐতিহ্য ফিরে পেলে এলাকার আরও আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটবে।”


