Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার একজন (Kolkata Airport)। গ্রেফতার করলো বিধাননগর NSCBI থানার পুলিশ। ধৃত রাজস্থানের বাসিন্দা। আজ ধৃতকে ব্যারাকপুর কোর্টে তোলা হবে। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা।

পাকড়াও পাচারকারী (Kolkata Airport)
কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে পাকড়াও পাচারকারী এক যুবক। গ্রেফতার করলো বিধাননগর NSCBI থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাম অবতার শর্মা। রাজস্থানের বাসিন্দা। সূত্রের আরও খবর, ধৃত যুবক কলকাতা বিমানবন্দর একজনের কাছ সোনার গহনা নিয়ে স্কুটি করে কলকাতা বিমানবন্দর থেকে বাইরে নিয়ে যাচ্ছিল।
গোপন সূত্রে খবর (Kolkata Airport)
সেই সময় NSCBI থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্কুটিটা আটকায়। এরপরেই তার কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়াও কয়েকশো গ্রাম রূপা নিয়ে যাচ্ছিল।

পুলিশ সূত্রে খবর
কলকাতার বড়বাজার নিয়ে যাওয়া হচ্ছিল সেই সোনা ও রূপা। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে এই পাচার চক্রে আর কারা জড়িত তার তদন্ত চালাবে বিধাননগর পুলিশের এন এস সি বি আই থানার পুলিশ।



