Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: কলকাতার পার্পল লাইন মেট্রোয়(Kolkata Metro) নতুন মাইলস্টোন! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া—প্রায় ১.৭৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ করল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দেওয়াল ভেদ করে বেরিয়ে আসে ‘দিব্যা’। এই ব্রেকথ্রুর সঙ্গে ভূগর্ভস্থ মেট্রো পরিষেবা সম্প্রসারণের পথে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা।
ভিক্টোরিয়ায় ‘দিব্যা’র ব্রেকথ্রু(Kolkata Metro)
এর আগে একই পথে সুড়ঙ্গ তৈরি করে ভিক্টোরিয়ায় পৌঁছে ছিল ‘দিব্যা’র যমজ টিবিএম ‘দুর্গা’। ২০২৫ সালের ১০ জুলাই খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের নিচ থেকে সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছিল ‘দুর্গা’। ঠিক এক বছর পর, ২০২৬ সালের ১০ জুলাই ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছয় সেটি। অন্যদিকে, ‘দিব্যা’ তার যাত্রা শুরু করেছিল ২০২৫ সালের ১০ অক্টোবর। ‘দুর্গা’র প্রায় তিন মাস পরে কাজ শুরু করেও এবার সুড়ঙ্গ খননের কাজ সম্পূর্ণ করল ‘দিব্যা’।

জোকা থেকে এসপ্ল্যানেড, জোরকদমে এগোচ্ছে কাজ(Kolkata Metro)
জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ পার্পল লাইন মেট্রো করিডরের একটি বড় অংশ ইতিমধ্যেই তৈরি হয়েছে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশ রয়েছে উড়ালপথে। এবার খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ তৈরির কাজ চলছে।
ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত তৈরি হবে আরও প্রায় ৯০০ মিটার দীর্ঘ সংযোগকারী সুড়ঙ্গ। এই অংশ তৈরি হলে পার্পল লাইনের সঙ্গে পার্ক স্ট্রিটে ব্লু বা নর্থ-সাউথ লাইনের মেট্রোর(Kolkata Metro) সংযোগ তৈরি হবে।

অর্থাৎ, জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো যোগাযোগের পথ আরও এক ধাপ এগিয়ে গেল। ‘দিব্যা’র এই ব্রেকথ্রু পার্পল লাইন প্রকল্পের ভূগর্ভস্থ অংশ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন: Neha Bora: ‘যার পাশে মানুষ থাকে, তার মঞ্চ লাগে না’, নেহা বোরাকে নিয়ে দিলীপের বার্তা


