Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হাসপাতালে ভর্তি মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে ছুটে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।
কী হয়েছে মহাগুরুর? (Mithun Chakraborty)
জানা গিয়েছে, বৃহস্পতিবার পিয়ারলেস হাসপাতালে অপারেশন হয় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। হাতের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। অস্ত্রোপচার হয় তার হাতে। সেইজন্যই শুক্রবারেও হাসপাতালে থাকতে হয় তাঁকে। বর্তমানে অবশ্য সুস্থ আছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা যাদবপুরের বিধায়ক শর্বরী মুখপাধ্যায়। তাঁরা হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
আরও পড়ুন: Rain Forecast: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, ফের নিম্নচাপের আশঙ্কা!
রাজনৈতিক ভাবে বিজেপি ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তী। বঙ্গ বিজেপির একাধিক সভায় দেখা মিলেছে তার। বক্তব্যও রাখতে শোনা যায়। বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারও সেরেছেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই অসুস্থতার সময়ে রাজনৈতিক সৌজন্য বিনিময় হবেই।


